ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় বৈঠক

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় বৈঠক
ছবি: সংগৃহীত
ফলো করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় আজ গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। শ্রমিকপক্ষের প্রস্তাবিত বেতন কাঠামো উপস্থাপন এবং মালিকপক্ষের প্রস্তাব নিয়ে পর্যালোচনার জন্য দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। এরপর প্রস্তাবের বিভিন্ন দিক যাচাই করে প্রয়োজনীয় সংশোধন, উন্নয়ন এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বোর্ড সূত্র জানিয়েছে, বৈঠকে মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তাদের প্রস্তাব এখনো চূড়ান্ত না হওয়ায় আজই তা জমা পড়বে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গতকাল জানিয়েছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছ থেকে পাওয়া সুপারিশ ও প্রস্তাবগুলো যাচাই করে একটি যৌক্তিক এবং বাস্তবসম্মত মজুরি কাঠামো তৈরির কাজ চলছে।

অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, কারখানা বন্ধ থাকা এবং বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা তাঁদের ভাবিয়ে তুলছে। দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি চলছে। আলোচনা শেষে মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে বলেও জানান তিনি।

এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ মজুরি কাঠামোর প্রস্তাব প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দিতে বলা হয়েছিল। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়।

আজকের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবের যৌক্তিকতা, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা হওয়ার কথা রয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রস্তাবে পরিবর্তন বা পরিমার্জনের বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

ট্যাগ : পোশাকশ্রমিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় বৈঠক

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় আজ গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। শ্রমিকপক্ষের প্রস্তাবিত বেতন কাঠামো উপস্থাপন এবং মালিকপক্ষের প্রস্তাব নিয়ে পর্যালোচনার জন্য দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। এরপর প্রস্তাবের বিভিন্ন দিক যাচাই করে প্রয়োজনীয় সংশোধন, উন্নয়ন এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বোর্ড সূত্র জানিয়েছে, বৈঠকে মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তাদের প্রস্তাব এখনো চূড়ান্ত না হওয়ায় আজই তা জমা পড়বে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গতকাল জানিয়েছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছ থেকে পাওয়া সুপারিশ ও প্রস্তাবগুলো যাচাই করে একটি যৌক্তিক এবং বাস্তবসম্মত মজুরি কাঠামো তৈরির কাজ চলছে।

অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, কারখানা বন্ধ থাকা এবং বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা তাঁদের ভাবিয়ে তুলছে। দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি চলছে। আলোচনা শেষে মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে বলেও জানান তিনি।

এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ মজুরি কাঠামোর প্রস্তাব প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দিতে বলা হয়েছিল। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়।

আজকের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবের যৌক্তিকতা, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা হওয়ার কথা রয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রস্তাবে পরিবর্তন বা পরিমার্জনের বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ