ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের রাজধানী তেহরানে ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করেন। তিনি জাতীয় শোকের এই সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

বাংলাদেশের স্পিকার দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বন্ধনের কথাও তুলে ধরেন। তিনি ভবিষ্যতেও এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা এগিয়ে নিতে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ইরানসহ পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন অমীমাংসিত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বাংলাদেশ প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।

ট্যাগ : ইরান বাংলাদেশ সংসদ সদস্য তেহরান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ইরানের রাজধানী তেহরানে ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করেন। তিনি জাতীয় শোকের এই সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

বাংলাদেশের স্পিকার দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বন্ধনের কথাও তুলে ধরেন। তিনি ভবিষ্যতেও এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা এগিয়ে নিতে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ইরানসহ পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন অমীমাংসিত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বাংলাদেশ প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ