ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সত্য তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকদের সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জনগণের সামনে বাস্তব চিত্র তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের। তিনি আরও বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সময় সাংবাদিকদের হামলা, ভয়ভীতি ও হয়রানির মুখে পড়তে হয়, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য উদ্বেগজনক।

নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন নিশ্চিত হবে না। দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে। যারা জনস্বার্থে ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন সংবাদে তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত ঠাকুরগাঁও প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম সাংবাদিকতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সত্য তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকদের সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জনগণের সামনে বাস্তব চিত্র তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের। তিনি আরও বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সময় সাংবাদিকদের হামলা, ভয়ভীতি ও হয়রানির মুখে পড়তে হয়, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য উদ্বেগজনক।

নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন নিশ্চিত হবে না। দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে। যারা জনস্বার্থে ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন সংবাদে তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত ঠাকুরগাঁও প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ