ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলটসহ ছিলেন ৬ আরোহী

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের উত্তরাখণ্ডে ছয় আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বদ্রিনাথ থেকে দেহরাদুন যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি। তবে পাইলটসহ ছয় আরোহীর কেউ বেঁচে আছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে জশিমঠ এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। পরে জশিমঠের চিয়েন গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুস্কার সিং ধামি লিখেছেন, “জশিমঠের চিয়েন গ্রামের কাছে আমরা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক তথ্য পেয়েছি। সেখানে যৌথ উদ্ধার অভিযান চালানো হচ্ছে।”

তিনি আরও লেখেন, “গুরুতর আহতদের উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি হেলিকপ্টারের যাত্রীদের মঙ্গলজনক ফিরে আসার জন্য প্রার্থনা করছি।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি বদ্রিনাথ থেকে দেহরাদুনের উদ্দেশে যাচ্ছিল। এটি নিখোঁজ হওয়ার সময় ওই এলাকায় তুষারপাত হচ্ছিল। হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করত।

এদিকে উত্তরাখণ্ডে এর আগেও প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল।

সূত্র: এনডিটিভি।

ট্যাগ : হেলিকপ্টার দুর্ঘটনা উত্তরাখণ্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলটসহ ছিলেন ৬ আরোহী

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের উত্তরাখণ্ডে ছয় আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বদ্রিনাথ থেকে দেহরাদুন যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি। তবে পাইলটসহ ছয় আরোহীর কেউ বেঁচে আছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে জশিমঠ এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। পরে জশিমঠের চিয়েন গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুস্কার সিং ধামি লিখেছেন, “জশিমঠের চিয়েন গ্রামের কাছে আমরা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক তথ্য পেয়েছি। সেখানে যৌথ উদ্ধার অভিযান চালানো হচ্ছে।”

তিনি আরও লেখেন, “গুরুতর আহতদের উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি হেলিকপ্টারের যাত্রীদের মঙ্গলজনক ফিরে আসার জন্য প্রার্থনা করছি।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি বদ্রিনাথ থেকে দেহরাদুনের উদ্দেশে যাচ্ছিল। এটি নিখোঁজ হওয়ার সময় ওই এলাকায় তুষারপাত হচ্ছিল। হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করত।

এদিকে উত্তরাখণ্ডে এর আগেও প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল।

সূত্র: এনডিটিভি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ