ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হ্যালোইনের রাতে বিক্ষোভ ঘিরে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে সম্ভাব্য সহিংসতা ও লুটপাট ঠেকাতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হ্যালোইন উদযাপনের সঙ্গে একই দিনে বিক্ষোভ কর্মসূচি থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ অক্টোবরের বিক্ষোভের সময় নেওয়া নিরাপত্তাব্যবস্থার মতোই এবারও পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শহরগুলোর কেন্দ্রীয় এলাকায় সমাবেশের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের আশঙ্কা, শনিবার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে। তাঁর ভাষায়, সেদিন জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বিক্ষোভ রাত গভীর পর্যন্ত গড়াতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বিক্ষোভকারীরা রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে জমায়েতের যে আহ্বান জানিয়েছে, সেটিকে বিশেষভাবে সহিংস বলে উল্লেখ করেছেন নুনেজ। এ ধরনের জমায়েতের অনুমতি দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “এই জমায়েতগুলো অবশ্যই নিষিদ্ধ থাকবে। যদি এগুলো আয়োজিত হয়, তবে তা ছত্রভঙ্গ করে দেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

গত ১৭ অক্টোবরের বিক্ষোভে বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় পৌর কর্তৃপক্ষ শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভ নিষিদ্ধ করে আদেশ জারি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শহরে প্রবেশকারীদের তল্লাশি বাড়ানো হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হবে।

নুনেজ সাংবাদিকদের বলেন, “আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করব না। নিরাপত্তা বাহিনীকে "সর্বোচ্চ কঠোরতার" সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে অনুমোদিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এসব সমাবেশে অংশগ্রহণকারীদের জমায়েত ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা দেবে কর্তৃপক্ষ।

১৭ ও ২৪ অক্টোবরের কর্মসূচির পর শনিবারের বিক্ষোভটি হবে ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের শনিবারের প্রতিবাদ কর্মসূচি।

ট্যাগ : ফ্রান্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

হ্যালোইনের রাতে বিক্ষোভ ঘিরে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে সম্ভাব্য সহিংসতা ও লুটপাট ঠেকাতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হ্যালোইন উদযাপনের সঙ্গে একই দিনে বিক্ষোভ কর্মসূচি থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ অক্টোবরের বিক্ষোভের সময় নেওয়া নিরাপত্তাব্যবস্থার মতোই এবারও পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শহরগুলোর কেন্দ্রীয় এলাকায় সমাবেশের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের আশঙ্কা, শনিবার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে। তাঁর ভাষায়, সেদিন জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বিক্ষোভ রাত গভীর পর্যন্ত গড়াতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বিক্ষোভকারীরা রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে জমায়েতের যে আহ্বান জানিয়েছে, সেটিকে বিশেষভাবে সহিংস বলে উল্লেখ করেছেন নুনেজ। এ ধরনের জমায়েতের অনুমতি দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “এই জমায়েতগুলো অবশ্যই নিষিদ্ধ থাকবে। যদি এগুলো আয়োজিত হয়, তবে তা ছত্রভঙ্গ করে দেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

গত ১৭ অক্টোবরের বিক্ষোভে বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় পৌর কর্তৃপক্ষ শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভ নিষিদ্ধ করে আদেশ জারি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শহরে প্রবেশকারীদের তল্লাশি বাড়ানো হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হবে।

নুনেজ সাংবাদিকদের বলেন, “আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করব না। নিরাপত্তা বাহিনীকে "সর্বোচ্চ কঠোরতার" সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে অনুমোদিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এসব সমাবেশে অংশগ্রহণকারীদের জমায়েত ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা দেবে কর্তৃপক্ষ।

১৭ ও ২৪ অক্টোবরের কর্মসূচির পর শনিবারের বিক্ষোভটি হবে ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের শনিবারের প্রতিবাদ কর্মসূচি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ