ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের প্রথম মালিক রশিদ খান

ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি উইকেট শিকারের মধ্য দিয়ে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ম্যাচটিতে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন ২৮ বছর বয়সী রশিদ। এটি ছিল তাঁর ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এই সংস্করণে এখন পর্যন্ত ১৩.৯৬ গড় এবং ৬.১৩ ইকোনমি রেটে উইকেট শিকার করেছেন আফগান এই তারকা।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির আসন দখল করেন রশিদ। চলতি বছরের শুরুতে ৭০০ উইকেটের মাইলফলকও অতিক্রম করেন তিনি। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হন এই আফগান বোলার।

রশিদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে, জিম্বাবুয়ের বিপক্ষেই। এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে সংক্ষিপ্ত সংস্করণে নিজেকে অন্যতম কার্যকর বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে গড়লেন আরও একটি অনন্য রেকর্ড।

ট্যাগ : আফগানিস্তান ক্রিকেট রশিদ খান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের প্রথম মালিক রশিদ খান

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি উইকেট শিকারের মধ্য দিয়ে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ম্যাচটিতে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন ২৮ বছর বয়সী রশিদ। এটি ছিল তাঁর ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এই সংস্করণে এখন পর্যন্ত ১৩.৯৬ গড় এবং ৬.১৩ ইকোনমি রেটে উইকেট শিকার করেছেন আফগান এই তারকা।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির আসন দখল করেন রশিদ। চলতি বছরের শুরুতে ৭০০ উইকেটের মাইলফলকও অতিক্রম করেন তিনি। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হন এই আফগান বোলার।

রশিদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে, জিম্বাবুয়ের বিপক্ষেই। এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে সংক্ষিপ্ত সংস্করণে নিজেকে অন্যতম কার্যকর বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে গড়লেন আরও একটি অনন্য রেকর্ড।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ