ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সমালোচনার মধ্যেও হাইড্রেশন বিরতি রাখতে চায় ফিফা

সমালোচনার মধ্যেও হাইড্রেশন বিরতি রাখতে চায় ফিফা
ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম হিসেবে চালু হওয়া হাইড্রেশন বিরতি নিয়ে সমর্থক, খেলোয়াড় ও কোচদের মধ্যে সমালোচনা থাকলেও ভবিষ্যতের বিশ্বকাপেও এই নিয়ম চালু রাখতে চায় ফিফা।

মেক্সিকো ও ইকুয়েডরের শেষ বত্রিশের ম্যাচ ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বজ্রঝড়ের কারণে ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়। খেলা শুরুর আগে ফিফা এক বিবৃতিতে জানায়, এই ম্যাচে কোনো হাইড্রেশন বিরতি থাকবে না। তবে ম্যাচ শুরু হওয়ার পর দুই অর্ধেই পানি পানের বিরতি দেওয়া হয়।

পরে ফিফা তাদের বিবৃতি সংশোধন করে হাইড্রেশন বিরতি সংক্রান্ত অংশ সরিয়ে দেয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক সমর্থক। তাদের অভিযোগ, ফিফার সিদ্ধান্ত নিজেদের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।

অনেকের মতে, বিরতিগুলো খেলোয়াড়দের সুরক্ষার চেয়ে সম্প্রচারকারীদের বিজ্ঞাপন প্রচারের সুযোগ বেশি করে দিচ্ছে। এতে খেলার স্বাভাবিক ছন্দও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচে প্রায় তিন মিনিট করে দুটি হাইড্রেশন বিরতি রাখা হয়েছে। ফিফা বলছে, উত্তর আমেরিকার আবহাওয়া এবং খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরতির সময় খেলোয়াড়রা পানি পান করার পাশাপাশি কোচদের কাছ থেকে কৌশলগত নির্দেশনাও নিতে পারেন। তবে সমালোচকদের দাবি, সব ম্যাচে বাধ্যতামূলক বিরতি রাখার দরকার নেই। প্রচণ্ড গরম থাকলেই কেবল এমন বিরতি দেওয়া উচিত।

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল এবং নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইকসহ অনেকেই নিয়মটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, বিরতি খেলার গতি নষ্ট করছে এবং প্রতিটি ম্যাচে একই নিয়ম প্রয়োগ করা যুক্তিযুক্ত নয়।

অন্যদিকে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ কিছুটা ভিন্ন মত দিয়েছেন। তার মতে, খেলোয়াড়দের জন্য বিরতি উপকারী হতে পারে। তবে বর্তমান সময়সীমা বেশি। পানি পানের জন্য এত দীর্ঘ বিরতির প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম সিটি এএম জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে এবং ২০৩৪ সালের আসর সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এসব দেশে গরমের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকায় ফিফা ভবিষ্যতেও হাইড্রেশন বিরতি চালু রাখতে আগ্রহী।

তবে টুর্নামেন্ট শেষে নিয়মটি নিয়ে পর্যালোচনা করা হতে পারে। এরপর বিরতির সময়সীমা বা প্রয়োগ পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা হাইড্রেশন বিরতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


সমালোচনার মধ্যেও হাইড্রেশন বিরতি রাখতে চায় ফিফা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম হিসেবে চালু হওয়া হাইড্রেশন বিরতি নিয়ে সমর্থক, খেলোয়াড় ও কোচদের মধ্যে সমালোচনা থাকলেও ভবিষ্যতের বিশ্বকাপেও এই নিয়ম চালু রাখতে চায় ফিফা।

মেক্সিকো ও ইকুয়েডরের শেষ বত্রিশের ম্যাচ ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বজ্রঝড়ের কারণে ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়। খেলা শুরুর আগে ফিফা এক বিবৃতিতে জানায়, এই ম্যাচে কোনো হাইড্রেশন বিরতি থাকবে না। তবে ম্যাচ শুরু হওয়ার পর দুই অর্ধেই পানি পানের বিরতি দেওয়া হয়।

পরে ফিফা তাদের বিবৃতি সংশোধন করে হাইড্রেশন বিরতি সংক্রান্ত অংশ সরিয়ে দেয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক সমর্থক। তাদের অভিযোগ, ফিফার সিদ্ধান্ত নিজেদের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।

অনেকের মতে, বিরতিগুলো খেলোয়াড়দের সুরক্ষার চেয়ে সম্প্রচারকারীদের বিজ্ঞাপন প্রচারের সুযোগ বেশি করে দিচ্ছে। এতে খেলার স্বাভাবিক ছন্দও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচে প্রায় তিন মিনিট করে দুটি হাইড্রেশন বিরতি রাখা হয়েছে। ফিফা বলছে, উত্তর আমেরিকার আবহাওয়া এবং খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরতির সময় খেলোয়াড়রা পানি পান করার পাশাপাশি কোচদের কাছ থেকে কৌশলগত নির্দেশনাও নিতে পারেন। তবে সমালোচকদের দাবি, সব ম্যাচে বাধ্যতামূলক বিরতি রাখার দরকার নেই। প্রচণ্ড গরম থাকলেই কেবল এমন বিরতি দেওয়া উচিত।

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল এবং নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইকসহ অনেকেই নিয়মটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, বিরতি খেলার গতি নষ্ট করছে এবং প্রতিটি ম্যাচে একই নিয়ম প্রয়োগ করা যুক্তিযুক্ত নয়।

অন্যদিকে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ কিছুটা ভিন্ন মত দিয়েছেন। তার মতে, খেলোয়াড়দের জন্য বিরতি উপকারী হতে পারে। তবে বর্তমান সময়সীমা বেশি। পানি পানের জন্য এত দীর্ঘ বিরতির প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম সিটি এএম জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে এবং ২০৩৪ সালের আসর সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এসব দেশে গরমের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকায় ফিফা ভবিষ্যতেও হাইড্রেশন বিরতি চালু রাখতে আগ্রহী।

তবে টুর্নামেন্ট শেষে নিয়মটি নিয়ে পর্যালোচনা করা হতে পারে। এরপর বিরতির সময়সীমা বা প্রয়োগ পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ