ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৮৯ রানে অলআউট হয়ে হারের রেকর্ড করল ভারত

৮৯ রানে অলআউট হয়ে হারের রেকর্ড করল ভারত
ছবি : সংগৃহীত
ফলো করুন

ওয়ানডে ক্রিকেটে প্রায় ২৬ বছর পর বড় ধরনের ব্যাটিং বিপর্যয় ও লজ্জার পরাজয়ের স্বাদ পেল ভারত। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে শুভমান গিলের দল। এর আগে ২০০০ সালে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ২৪৫ রানের ব্যবধানে হেরেছিল ভারত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে ওপেনার উইল ইয়ং সর্বোচ্চ ১২৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন এবং টিম সেইফার্ট খেলেন ৫৮ রানের কার্যকরী ইনিংস। বিদেশের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ ৩৩১ রান তাড়া করে জয়ের রেকর্ড (২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে) টপকাতে হলে এদিন নতুন ইতিহাস গড়তে হতো ভারতকে।

কিন্তু রেকর্ড গড়া তো দূরের কথা, ইনিংসের শুরু থেকেই কিউই পেসার ম্যাট হেনরির গতি ও সুইংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে ভারতের শক্তিশালী টপঅর্ডার। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না তুলে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। একে একে সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। দলীয় ৯ রানের মাথায় রুতুরাজ গায়কোয়াড়ও আউট হলে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ১০ রানের আগেই ৪ উইকেট হারানোর বিব্রতকর নজির গড়ে ভারত; এর আগে ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এমন বিপর্যয়ে পড়েছিল দলটি।

ম্যাট হেনরির গতির সঙ্গে ম্যাট ফিশারের বাউন্সে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ভারতীয় ব্যাটাররা। ভারতের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। এছাড়া অক্ষর প্যাটেল ও নমন ধীর সমান ২১ রান করে করলেও দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এদিন পাওয়ার প্লেতে ভারত তুলতে পারে মাত্র ২৬ রান, যা ২০১৮ সালের পর তাদের সর্বনিম্ন।

মাত্র ১ রানের জন্য ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানে হারের লজ্জার রেকর্ড স্পর্শ করা থেকে বেঁচে যায় ভারত। পাশাপাশি ২ রানের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার (২০১০ সালে ৮৮ রান) নজিরও এড়িয়েছে তারা। উল্লেখ্য, ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ৫৪ রান (২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে)।

অন্যদিকে, ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ (২৪৪ রান) ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে ব্যবধান ২-১-এ কমিয়ে আনল নিউজিল্যান্ড; এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারিয়েছিল তারা। বল হাতে ২৭ রানে ৬ উইকেট শিকার করে ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েছেন ম্যাট হেনরি। এছাড়া কিউইদের হয়ে ওয়ানডেতে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ চারটি ফাইফার পূর্ণ করে শেন বন্ডের পাশে বসলেন হেনরি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬টি ফাইফার ট্রেন্ট বোল্টের এবং ৫টি স্যার রিচার্ড হ্যাডলির।

ট্যাগ : ভারত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


৮৯ রানে অলআউট হয়ে হারের রেকর্ড করল ভারত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ওয়ানডে ক্রিকেটে প্রায় ২৬ বছর পর বড় ধরনের ব্যাটিং বিপর্যয় ও লজ্জার পরাজয়ের স্বাদ পেল ভারত। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে শুভমান গিলের দল। এর আগে ২০০০ সালে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ২৪৫ রানের ব্যবধানে হেরেছিল ভারত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে ওপেনার উইল ইয়ং সর্বোচ্চ ১২৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন এবং টিম সেইফার্ট খেলেন ৫৮ রানের কার্যকরী ইনিংস। বিদেশের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ ৩৩১ রান তাড়া করে জয়ের রেকর্ড (২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে) টপকাতে হলে এদিন নতুন ইতিহাস গড়তে হতো ভারতকে।

কিন্তু রেকর্ড গড়া তো দূরের কথা, ইনিংসের শুরু থেকেই কিউই পেসার ম্যাট হেনরির গতি ও সুইংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে ভারতের শক্তিশালী টপঅর্ডার। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না তুলে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। একে একে সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। দলীয় ৯ রানের মাথায় রুতুরাজ গায়কোয়াড়ও আউট হলে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ১০ রানের আগেই ৪ উইকেট হারানোর বিব্রতকর নজির গড়ে ভারত; এর আগে ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এমন বিপর্যয়ে পড়েছিল দলটি।

ম্যাট হেনরির গতির সঙ্গে ম্যাট ফিশারের বাউন্সে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ভারতীয় ব্যাটাররা। ভারতের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। এছাড়া অক্ষর প্যাটেল ও নমন ধীর সমান ২১ রান করে করলেও দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এদিন পাওয়ার প্লেতে ভারত তুলতে পারে মাত্র ২৬ রান, যা ২০১৮ সালের পর তাদের সর্বনিম্ন।

মাত্র ১ রানের জন্য ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানে হারের লজ্জার রেকর্ড স্পর্শ করা থেকে বেঁচে যায় ভারত। পাশাপাশি ২ রানের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার (২০১০ সালে ৮৮ রান) নজিরও এড়িয়েছে তারা। উল্লেখ্য, ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ৫৪ রান (২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে)।

অন্যদিকে, ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ (২৪৪ রান) ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে ব্যবধান ২-১-এ কমিয়ে আনল নিউজিল্যান্ড; এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারিয়েছিল তারা। বল হাতে ২৭ রানে ৬ উইকেট শিকার করে ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েছেন ম্যাট হেনরি। এছাড়া কিউইদের হয়ে ওয়ানডেতে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ চারটি ফাইফার পূর্ণ করে শেন বন্ডের পাশে বসলেন হেনরি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬টি ফাইফার ট্রেন্ট বোল্টের এবং ৫টি স্যার রিচার্ড হ্যাডলির।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ