ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের ‘নতুন তারকা’ ফারহানের রিলিজ ক্লজ কত

বাংলাদেশের ‘নতুন তারকা’ ফারহানের রিলিজ ক্লজ কত
ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের জার্সিতে তিন ম্যাচে তিন গোল করে দেশের ফুটবলাঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। অল্প সময়ের মধ্যেই দর্শকনন্দিত পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলেও নিজের অবস্থান শক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন এই তরুণ ফুটবলার।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও সিনিয়র পর্যায়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য ধারে (লোনে) ন্যাশনাল লিগের ক্লাব বোরহ্যাম উডে খেলছেন ফারহান। জাতীয় দলে তাঁর উজ্জ্বল পারফরম্যান্সের পর সমর্থকদের মধ্যে তাঁর বর্তমান বাজারমূল্য, ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ এবং রিলিজ ক্লজ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’-এর তথ্য অনুযায়ী, ফারহান আলী ওয়াহিদের বর্তমান বাজারমূল্য ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা। ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর বাজারমূল্য সর্বশেষ হালনাগাদ করে এই অঙ্ক নির্ধারণ করা হয়। তবে ভবিষ্যতে অন্য কোনো ক্লাব তাঁকে স্থায়ীভাবে দলে নিতে চাইলে ঠিক কত অর্থ খরচ করতে হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি; কারণ ফুলহ্যামের সঙ্গে তাঁর চুক্তিতে কোনো রিলিজ ক্লজ বা বাই-আউট অঙ্ক প্রকাশ করা হয়নি।

ফুলহ্যামের সঙ্গে ফারহানের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে সই করেছিলেন তিনি। পরবর্তীতে ২০২৬ সালের জুনে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ফুলহ্যাম। ফলে ধারে অন্য ক্লাবে খেললেও তাঁর মূল মালিকানা ও চুক্তি এখনো ফুলহ্যামের অধীনেই রয়েছে।

ফারহানের ফুটবলের হাতেখড়ি হয়েছিল ইংলিশ ক্লাব চেলসির একাডেমিতে। এরপর ২০১৯ সালে তিনি ফুলহ্যামের বয়সভিত্তিক দলে যোগ দেন এবং অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে ধাপে ধাপে নিজেকে তৈরি করেন। ২০২৫-২৬ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দেন তিনি। প্রিমিয়ার লিগ-২-এ ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি গোল। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নভেম্বরে মাসসেরার পুরস্কার জেতার পাশাপাশি প্রতিযোগিতার মৌসুমসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান এবং ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।

সিনিয়র পর্যায়ের ফুটবলে মানিয়ে নিতে ২০২৬ সালের আগস্টে তাঁকে ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত ধারে বোরহ্যাম উডে পাঠায় ফুলহ্যাম। সেখানে ২০ নম্বর জার্সি পরে মাঠে নামছেন এই বাংলাদেশি উইঙ্গার।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান ২০২৬ সালে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের জার্সিতে তাঁর ছন্দময় ফুটবলে মুগ্ধ হয়ে ভক্তদের অনেকেই তাঁকে ভালোবেসে ‘বাংলাদেশের মেসি’ বলে ডাকতে শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনিয়র ফুটবলে নিজের সামর্থ্য প্রমাণ করা; বোরহ্যাম উডের হয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে ইংল্যান্ডের আরও বড় ক্লাবে সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হতে পারে।

ট্যাগ : বাংলাদেশ ফারহান আলী ওয়াহিদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


বাংলাদেশের ‘নতুন তারকা’ ফারহানের রিলিজ ক্লজ কত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের জার্সিতে তিন ম্যাচে তিন গোল করে দেশের ফুটবলাঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। অল্প সময়ের মধ্যেই দর্শকনন্দিত পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলেও নিজের অবস্থান শক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন এই তরুণ ফুটবলার।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও সিনিয়র পর্যায়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য ধারে (লোনে) ন্যাশনাল লিগের ক্লাব বোরহ্যাম উডে খেলছেন ফারহান। জাতীয় দলে তাঁর উজ্জ্বল পারফরম্যান্সের পর সমর্থকদের মধ্যে তাঁর বর্তমান বাজারমূল্য, ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ এবং রিলিজ ক্লজ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’-এর তথ্য অনুযায়ী, ফারহান আলী ওয়াহিদের বর্তমান বাজারমূল্য ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা। ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর বাজারমূল্য সর্বশেষ হালনাগাদ করে এই অঙ্ক নির্ধারণ করা হয়। তবে ভবিষ্যতে অন্য কোনো ক্লাব তাঁকে স্থায়ীভাবে দলে নিতে চাইলে ঠিক কত অর্থ খরচ করতে হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি; কারণ ফুলহ্যামের সঙ্গে তাঁর চুক্তিতে কোনো রিলিজ ক্লজ বা বাই-আউট অঙ্ক প্রকাশ করা হয়নি।

ফুলহ্যামের সঙ্গে ফারহানের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে সই করেছিলেন তিনি। পরবর্তীতে ২০২৬ সালের জুনে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ফুলহ্যাম। ফলে ধারে অন্য ক্লাবে খেললেও তাঁর মূল মালিকানা ও চুক্তি এখনো ফুলহ্যামের অধীনেই রয়েছে।

ফারহানের ফুটবলের হাতেখড়ি হয়েছিল ইংলিশ ক্লাব চেলসির একাডেমিতে। এরপর ২০১৯ সালে তিনি ফুলহ্যামের বয়সভিত্তিক দলে যোগ দেন এবং অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে ধাপে ধাপে নিজেকে তৈরি করেন। ২০২৫-২৬ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দেন তিনি। প্রিমিয়ার লিগ-২-এ ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি গোল। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নভেম্বরে মাসসেরার পুরস্কার জেতার পাশাপাশি প্রতিযোগিতার মৌসুমসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান এবং ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।

সিনিয়র পর্যায়ের ফুটবলে মানিয়ে নিতে ২০২৬ সালের আগস্টে তাঁকে ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত ধারে বোরহ্যাম উডে পাঠায় ফুলহ্যাম। সেখানে ২০ নম্বর জার্সি পরে মাঠে নামছেন এই বাংলাদেশি উইঙ্গার।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান ২০২৬ সালে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের জার্সিতে তাঁর ছন্দময় ফুটবলে মুগ্ধ হয়ে ভক্তদের অনেকেই তাঁকে ভালোবেসে ‘বাংলাদেশের মেসি’ বলে ডাকতে শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনিয়র ফুটবলে নিজের সামর্থ্য প্রমাণ করা; বোরহ্যাম উডের হয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে ইংল্যান্ডের আরও বড় ক্লাবে সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ