ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিম্বাবুয়ের পথে লিটন দাস

জিম্বাবুয়ের পথে লিটন দাস
ছবি : সংগৃহিত
ফলো করুন

চোটের কারণে টেস্ট দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি লিটন দাস। ওয়ানডে দলের সঙ্গেও শুরুতে যোগ দিতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির পর বুধবার দুপুরে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার।

বাম পায়ের কাফে গ্রেড-১ চোট পাওয়ায় একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান লিটন। চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে পুনর্বাসন শেষে এখন দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি।

এরই মধ্যে জিম্বাবুয়েতে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ওয়ানডে দল। লিটন দলে যোগ দিলে ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা ও গভীরতা দুটোই বাড়বে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে। ২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশের সামনে এখন সীমিত ওভারের সিরিজের চ্যালেঞ্জ।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৬ জুলাই। ওই ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা নেই। তবে ৯ জুলাই দ্বিতীয় ওয়ানডের আগে ফিটনেস ফিরে পেতে তার হাতে প্রায় এক সপ্তাহ সময় থাকবে।

আগামী কয়েক দিন লিটনের শারীরিক অবস্থা ও ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ওয়ানডেতেই বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে তাকে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। প্রথম ওয়ানডে ৬ জুলাই, দ্বিতীয়টি ৯ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও জিম্বাবুয়ে যাবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট লিটন দাস ওয়ানডে সিরিজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জিম্বাবুয়ের পথে লিটন দাস

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

চোটের কারণে টেস্ট দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি লিটন দাস। ওয়ানডে দলের সঙ্গেও শুরুতে যোগ দিতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির পর বুধবার দুপুরে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার।

বাম পায়ের কাফে গ্রেড-১ চোট পাওয়ায় একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান লিটন। চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে পুনর্বাসন শেষে এখন দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি।

এরই মধ্যে জিম্বাবুয়েতে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ওয়ানডে দল। লিটন দলে যোগ দিলে ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা ও গভীরতা দুটোই বাড়বে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে। ২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশের সামনে এখন সীমিত ওভারের সিরিজের চ্যালেঞ্জ।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৬ জুলাই। ওই ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা নেই। তবে ৯ জুলাই দ্বিতীয় ওয়ানডের আগে ফিটনেস ফিরে পেতে তার হাতে প্রায় এক সপ্তাহ সময় থাকবে।

আগামী কয়েক দিন লিটনের শারীরিক অবস্থা ও ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ওয়ানডেতেই বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে তাকে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। প্রথম ওয়ানডে ৬ জুলাই, দ্বিতীয়টি ৯ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও জিম্বাবুয়ে যাবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ