ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৯৩ আসন

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য মোট ১৬ হাজার ৯৩টি আসন রয়েছে। তবে এবার আরও চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি কার্যক্রমে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু চূড়ান্ত হলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ২৪টিতে এবং মোট আসন সর্বোচ্চ ১৬ হাজার ৬৪৩টিতে পৌঁছাতে পারে।

নতুন করে গুচ্ছে যুক্ত হওয়ার সম্ভাবনায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত নয়। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন হবে।

গত ১ নভেম্বর প্রকাশিত দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ১৬ হাজার ৯৩টি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০টি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি আসন রয়েছে।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ৩৯০টি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১টি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০টি আসন নির্ধারিত রয়েছে।

এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০টি আসন রয়েছে।

অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০টি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২টি, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০টি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।

সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগ চালুর অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগ দুটির অনুমোদন পাওয়া গেলে প্রাথমিকভাবে সেখানে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।

অন্যদিকে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ খোলার অনুমোদন পায়নি। অনুমোদন মিললে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে।

এ হিসাবে চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হলে মোট আসনসংখ্যা ৩৮০ থেকে ৫৫০টি পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন দাঁড়াবে ১৬ হাজার ৪৭৩ থেকে ১৬ হাজার ৬৪৩টি।

তবে নতুন বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগ অনুমোদন, আসন নির্ধারণ এবং গুচ্ছভুক্তির বিষয়ে ইউজিসির চূড়ান্ত সিদ্ধান্তের পরই প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ ভর্তি

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আলাদা আলাদা পরীক্ষা দিতে হতো। এতে যাতায়াত, সময় ও অর্থ ব্যয়সহ নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো ভর্তিচ্ছুদের।

এসব সমস্যা কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এই পদ্ধতিতে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। ফলে পৃথক ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন কমে আসে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষেও জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে। তবে এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টিই থাকবে, নাকি বেড়ে ২৪টিতে পৌঁছাবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ট্যাগ : গুচ্ছ ভর্তি পরীক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৯৩ আসন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য মোট ১৬ হাজার ৯৩টি আসন রয়েছে। তবে এবার আরও চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি কার্যক্রমে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু চূড়ান্ত হলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ২৪টিতে এবং মোট আসন সর্বোচ্চ ১৬ হাজার ৬৪৩টিতে পৌঁছাতে পারে।

নতুন করে গুচ্ছে যুক্ত হওয়ার সম্ভাবনায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত নয়। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন হবে।

গত ১ নভেম্বর প্রকাশিত দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ১৬ হাজার ৯৩টি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০টি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি আসন রয়েছে।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ৩৯০টি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১টি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০টি আসন নির্ধারিত রয়েছে।

এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০টি আসন রয়েছে।

অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০টি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২টি, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০টি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।

সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগ চালুর অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগ দুটির অনুমোদন পাওয়া গেলে প্রাথমিকভাবে সেখানে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।

অন্যদিকে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ খোলার অনুমোদন পায়নি। অনুমোদন মিললে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে।

এ হিসাবে চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হলে মোট আসনসংখ্যা ৩৮০ থেকে ৫৫০টি পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন দাঁড়াবে ১৬ হাজার ৪৭৩ থেকে ১৬ হাজার ৬৪৩টি।

তবে নতুন বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগ অনুমোদন, আসন নির্ধারণ এবং গুচ্ছভুক্তির বিষয়ে ইউজিসির চূড়ান্ত সিদ্ধান্তের পরই প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ ভর্তি

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আলাদা আলাদা পরীক্ষা দিতে হতো। এতে যাতায়াত, সময় ও অর্থ ব্যয়সহ নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো ভর্তিচ্ছুদের।

এসব সমস্যা কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এই পদ্ধতিতে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। ফলে পৃথক ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন কমে আসে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষেও জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে। তবে এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টিই থাকবে, নাকি বেড়ে ২৪টিতে পৌঁছাবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ