ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পেনের ওপরে কোনো দল নেই: ইয়ামাল

স্পেনের ওপরে কোনো দল নেই: ইয়ামাল
লামিন ইয়ামাল | ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপে সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার মতে, বর্তমান স্পেন দলের চেয়ে ফ্রান্স এগিয়ে নয়।

স্প্যানিশ গণমাধ্যম এল পারতিদাযো দে কোপকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ফ্রান্স ভালো দল হলেও তারা স্পেনের চেয়ে ভালো নয়। ইউরোর পর থেকে ফ্রান্স স্পেনকে হারাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

ইয়ামাল বলেন, ফ্রান্স দলে অসাধারণ ফুটবলার আছে। তারা শক্তিশালী দল। তবে তার মতে, ফ্রান্স কারও চেয়ে এগিয়ে নয়। স্পেনের ওপরে কোনো দল নেই বলেও দাবি করেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল স্পেন। এরপর ২০২৪-২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পায় স্প্যানিশরা।

তবে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত পারফরম্যান্সের দিক থেকে ফ্রান্স বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে রাউন্ড অব ৩২-এ ওঠে কিলিয়ান এমবাপ্পেদের দল। এরপর সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় তারা।

অন্যদিকে স্পেন বিশ্বকাপ শুরু করে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে। পরে সৌদি আরবকে ৪-০ এবং উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ এইচের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।

রাউন্ড অব ৩২-এ স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। সেই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেনের।

নিজেদের সেরা পারফরম্যান্স এখনো বাকি বলে মনে করেন ইয়ামাল। তার ভাষায়, অনেকে স্পেনের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করেছিলেন। তবে ইউরোপের বাইরের ভিন্ন ধরনের দলের বিপক্ষে খেলতে হয়েছে তাদের। বিশেষ করে কিছু ম্যাচে খেলার গতি বারবার থেমে যাওয়ায় ছন্দ ধরে রাখা কঠিন ছিল।

ইয়ামাল বলেন, সৌদি আরবের বিপক্ষে স্পেন ভালো খেলেছে। আর কেপ ভার্দের বিপক্ষে ছিল তাদের প্রথম ম্যাচ। তবে দল এখনো সত্যিকারের সেরা ম্যাচটি খেলতে পারেনি।

তিনি আরও বলেন, স্পেন যখন পুরো ছন্দে ফিরবে, তখন তাদের থামানো প্রায় অসম্ভব হয়ে উঠবে।

১৮ বছর বয়সী ইয়ামাল এবারই প্রথম বিশ্বকাপে খেলছেন। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগলেও তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে পুরো ৯০ মিনিট খেলানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ট্যাগ : ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২৬ স্পেন লামিন ইয়ামাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

স্পেনের ওপরে কোনো দল নেই: ইয়ামাল

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপে সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার মতে, বর্তমান স্পেন দলের চেয়ে ফ্রান্স এগিয়ে নয়।

স্প্যানিশ গণমাধ্যম এল পারতিদাযো দে কোপকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ফ্রান্স ভালো দল হলেও তারা স্পেনের চেয়ে ভালো নয়। ইউরোর পর থেকে ফ্রান্স স্পেনকে হারাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

ইয়ামাল বলেন, ফ্রান্স দলে অসাধারণ ফুটবলার আছে। তারা শক্তিশালী দল। তবে তার মতে, ফ্রান্স কারও চেয়ে এগিয়ে নয়। স্পেনের ওপরে কোনো দল নেই বলেও দাবি করেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল স্পেন। এরপর ২০২৪-২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পায় স্প্যানিশরা।

তবে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত পারফরম্যান্সের দিক থেকে ফ্রান্স বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে রাউন্ড অব ৩২-এ ওঠে কিলিয়ান এমবাপ্পেদের দল। এরপর সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় তারা।

অন্যদিকে স্পেন বিশ্বকাপ শুরু করে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে। পরে সৌদি আরবকে ৪-০ এবং উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ এইচের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।

রাউন্ড অব ৩২-এ স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। সেই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেনের।

নিজেদের সেরা পারফরম্যান্স এখনো বাকি বলে মনে করেন ইয়ামাল। তার ভাষায়, অনেকে স্পেনের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করেছিলেন। তবে ইউরোপের বাইরের ভিন্ন ধরনের দলের বিপক্ষে খেলতে হয়েছে তাদের। বিশেষ করে কিছু ম্যাচে খেলার গতি বারবার থেমে যাওয়ায় ছন্দ ধরে রাখা কঠিন ছিল।

ইয়ামাল বলেন, সৌদি আরবের বিপক্ষে স্পেন ভালো খেলেছে। আর কেপ ভার্দের বিপক্ষে ছিল তাদের প্রথম ম্যাচ। তবে দল এখনো সত্যিকারের সেরা ম্যাচটি খেলতে পারেনি।

তিনি আরও বলেন, স্পেন যখন পুরো ছন্দে ফিরবে, তখন তাদের থামানো প্রায় অসম্ভব হয়ে উঠবে।

১৮ বছর বয়সী ইয়ামাল এবারই প্রথম বিশ্বকাপে খেলছেন। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগলেও তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে পুরো ৯০ মিনিট খেলানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ