ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জেসুস দে মিগেলের মৃত্যুতে ১২ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক ওউনো

জেসুস দে মিগেলের মৃত্যুতে ১২ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক ওউনো
ছবি: সংগৃহীত
ফলো করুন

ফুটবল মাঠে ভয়াবহ সংঘর্ষের জেরে স্প্যানিশ স্ট্রাইকার জেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনায় আন্দরার গোলরক্ষক জেসুস ওউনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কোনো ফাউলের ঘটনায় এটিই সর্বোচ্চ শাস্তি। এদিকে গোলরক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ২ নভেম্বর স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ম্যাচে তেনেরিফে ও আন্দরার মুখোমুখি লড়াইয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ম্যাচের ওই সময় দুই দলই ১০ জন নিয়ে খেলছিল এবং স্কোর ছিল ২-২।

ম্যাচের অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে উঁচু হয়ে আসা একটি বলের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যান তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার দে মিগেল। তাকে থামাতে গোলপোস্ট ছেড়ে সামনে চলে আসেন আন্দরার গোলরক্ষক ওউনো। হাফওয়ে লাইনের কাছাকাছি অবস্থানে হাত দিয়ে বল ধরার সুযোগ না থাকায় তিনি পা দিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু তার পায়ের জোরালো আঘাত লাগে দে মিগেলের মাথায়।

ঘটনার পরপরই মাঠে শুরু হয় চিকিৎসা। কয়েক মিনিট চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় দে মিগেলকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ সময় হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে চিকিৎসকদের প্রচেষ্টায় তার হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়।

সোমবার সন্ধ্যায় দে মিগেলের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে মঙ্গলবার সকালে তেনেরিফে জানায়, তার অবস্থার অবনতি হয়েছে। এর কিছুক্ষণ পরই ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবটি।

এ ঘটনায় ওউনোর বিরুদ্ধে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

মর্মান্তিক এই ঘটনার পর নিজের প্রতিক্রিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ওউনো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিন এগুলো। সঠিক ভাষা খুঁজে পাচ্ছি না আমি। যা ঘটেছে সেটা উপলব্ধি করা আমার জন্য খুব কঠিন। জেসুসকে হারিয়ে আমি অপরিসীম যন্ত্রণা ভোগ করছি। তার পরিবার ও তাকে যারা ভালোবাসতো, তাদের জন্য আমার সমবেদনা।’

তিনি আরও বলেন, ‘আমি জানি সামনে অনেক কিছু হবে। আমার সামনে যাই আসুক না কেন সম্মানের সঙ্গে আমি তার সম্মুখীন হবো। এই মুহূর্তে জেসুস ও আমরা যে যন্ত্রণা পাচ্ছি, সেটার চেয়ে কিছুই ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, জেসুস।’

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


জেসুস দে মিগেলের মৃত্যুতে ১২ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক ওউনো

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ফুটবল মাঠে ভয়াবহ সংঘর্ষের জেরে স্প্যানিশ স্ট্রাইকার জেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনায় আন্দরার গোলরক্ষক জেসুস ওউনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কোনো ফাউলের ঘটনায় এটিই সর্বোচ্চ শাস্তি। এদিকে গোলরক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ২ নভেম্বর স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ম্যাচে তেনেরিফে ও আন্দরার মুখোমুখি লড়াইয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ম্যাচের ওই সময় দুই দলই ১০ জন নিয়ে খেলছিল এবং স্কোর ছিল ২-২।

ম্যাচের অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে উঁচু হয়ে আসা একটি বলের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যান তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার দে মিগেল। তাকে থামাতে গোলপোস্ট ছেড়ে সামনে চলে আসেন আন্দরার গোলরক্ষক ওউনো। হাফওয়ে লাইনের কাছাকাছি অবস্থানে হাত দিয়ে বল ধরার সুযোগ না থাকায় তিনি পা দিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু তার পায়ের জোরালো আঘাত লাগে দে মিগেলের মাথায়।

ঘটনার পরপরই মাঠে শুরু হয় চিকিৎসা। কয়েক মিনিট চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় দে মিগেলকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ সময় হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে চিকিৎসকদের প্রচেষ্টায় তার হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়।

সোমবার সন্ধ্যায় দে মিগেলের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে মঙ্গলবার সকালে তেনেরিফে জানায়, তার অবস্থার অবনতি হয়েছে। এর কিছুক্ষণ পরই ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবটি।

এ ঘটনায় ওউনোর বিরুদ্ধে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

মর্মান্তিক এই ঘটনার পর নিজের প্রতিক্রিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ওউনো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিন এগুলো। সঠিক ভাষা খুঁজে পাচ্ছি না আমি। যা ঘটেছে সেটা উপলব্ধি করা আমার জন্য খুব কঠিন। জেসুসকে হারিয়ে আমি অপরিসীম যন্ত্রণা ভোগ করছি। তার পরিবার ও তাকে যারা ভালোবাসতো, তাদের জন্য আমার সমবেদনা।’

তিনি আরও বলেন, ‘আমি জানি সামনে অনেক কিছু হবে। আমার সামনে যাই আসুক না কেন সম্মানের সঙ্গে আমি তার সম্মুখীন হবো। এই মুহূর্তে জেসুস ও আমরা যে যন্ত্রণা পাচ্ছি, সেটার চেয়ে কিছুই ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, জেসুস।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ