ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারত সরকারের।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন।’

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। আইনমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ করেছে। এখন বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধের তদন্ত সম্প্রসারণের বিষয়েও কথা বলেন মো. আসাদুজ্জামান। তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা ও প্রসিকিউশন।

এ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার করবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে ভূমি নিবন্ধন কার্যক্রমে সাধারণ মানুষের হয়রানি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে জনমনে নেতিবাচক ধারণা রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজেদের আচরণ ও সেবার মান উন্নত করার আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, ভূমি রেজিস্ট্রেশন খাতকে হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এরপরও কেউ সেবাগ্রহীতাদের হয়রানি করলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

ভূমি নিবন্ধন সেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং অনিয়ম ও হয়রানি বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনমন্ত্রী শেখ হাসিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারত সরকারের।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন।’

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। আইনমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ করেছে। এখন বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধের তদন্ত সম্প্রসারণের বিষয়েও কথা বলেন মো. আসাদুজ্জামান। তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা ও প্রসিকিউশন।

এ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার করবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে ভূমি নিবন্ধন কার্যক্রমে সাধারণ মানুষের হয়রানি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে জনমনে নেতিবাচক ধারণা রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজেদের আচরণ ও সেবার মান উন্নত করার আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, ভূমি রেজিস্ট্রেশন খাতকে হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এরপরও কেউ সেবাগ্রহীতাদের হয়রানি করলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

ভূমি নিবন্ধন সেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং অনিয়ম ও হয়রানি বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ