ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লাইভ চ্যাটে নতুন সুবিধা আনল থ্রেডস

লাইভ চ্যাটে নতুন সুবিধা আনল থ্রেডস
ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্যবহারকারীদের জন্য লাইভ চ্যাট আরও সহজ ও আকর্ষণীয় করতে নতুন কিছু সুবিধা যুক্ত করেছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই আপডেটের ঘোষণা দেওয়া হয়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আপডেটে লাইভ চ্যাটে অনুবাদ সুবিধা, হোস্টদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে।

নতুন অনুবাদ সুবিধার ফলে লাইভ চ্যাটে ভিন্ন ভাষার ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এতে বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আলোচনার বিষয়বস্তু বুঝতে পারবেন এবং ভাষাগত সীমাবদ্ধতা কিছুটা কমবে।

থ্রেডস সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখা কিছু ব্যবহারকারীকে ‘কমিউনিটি চ্যাম্পিয়ন’ হিসেবে চিহ্নিত করেছে। যাদের শক্তিশালী ফলোয়ার বেস আছে এবং যারা নিয়মিত কমিউনিটিতে ভূমিকা রাখেন, তারা এখন থেকে সরাসরি লাইভ চ্যাট শুরু করতে পারবেন।

লাইভ চ্যাট পরিচালনা সহজ করতে হোস্টদের জন্যও নতুন সুবিধা আনা হয়েছে। মূল হোস্টের সঙ্গে সর্বোচ্চ তিনজন কো-হোস্ট যুক্ত হতে পারবেন। চ্যাটের শৃঙ্খলা বজায় রাখতে হোস্টরা চাইলে যেকোনো বার্তা সবার জন্য মুছে দিতে পারবেন।

এছাড়া চ্যাটের ভেতরে হোস্টদের বার্তা আলাদাভাবে চোখে পড়ার মতো করে দেখানোর জন্য একটি ভিজ্যুয়াল পরিবর্তনের পরীক্ষাও চালাচ্ছে থ্রেডস।

থ্রেডস জানিয়েছে, লাইভ চ্যাটে ব্যবহারকারীরা টেক্সট মেসেজের পাশাপাশি ছবি, ভিডিও, লিংক ও ইমোজি রিঅ্যাকশন পাঠাতে পারবেন। একটি লাইভ চ্যাটে সর্বোচ্চ ১৫০ জন সক্রিয় অংশগ্রহণকারী সরাসরি পোস্ট করতে পারবেন।

এর বাইরে অন্য ব্যবহারকারীরা দর্শক হিসেবে লাইভ চ্যাটে যুক্ত থাকতে পারবেন। তারা সরাসরি পোস্ট করতে না পারলেও কনটেন্ট দেখতে, রিঅ্যাকশন দিতে এবং পোলে অংশ নিতে পারবেন।

মোবাইল অ্যাপের পাশাপাশি ভবিষ্যতে ডেস্কটপ সংস্করণেও লাইভ চ্যাট সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে থ্রেডসের। গুরুত্বপূর্ণ বার্তা পিন করে রাখার সুবিধাও শিগগির যুক্ত হতে পারে।

থ্রেডস জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ৫০ কোটি ছাড়িয়েছে। নতুন ফিচারগুলোর মাধ্যমে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্রাঞ্চ

ট্যাগ : প্রযুক্তি সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস মেটা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

লাইভ চ্যাটে নতুন সুবিধা আনল থ্রেডস

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ব্যবহারকারীদের জন্য লাইভ চ্যাট আরও সহজ ও আকর্ষণীয় করতে নতুন কিছু সুবিধা যুক্ত করেছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই আপডেটের ঘোষণা দেওয়া হয়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আপডেটে লাইভ চ্যাটে অনুবাদ সুবিধা, হোস্টদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে।

নতুন অনুবাদ সুবিধার ফলে লাইভ চ্যাটে ভিন্ন ভাষার ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এতে বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আলোচনার বিষয়বস্তু বুঝতে পারবেন এবং ভাষাগত সীমাবদ্ধতা কিছুটা কমবে।

থ্রেডস সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখা কিছু ব্যবহারকারীকে ‘কমিউনিটি চ্যাম্পিয়ন’ হিসেবে চিহ্নিত করেছে। যাদের শক্তিশালী ফলোয়ার বেস আছে এবং যারা নিয়মিত কমিউনিটিতে ভূমিকা রাখেন, তারা এখন থেকে সরাসরি লাইভ চ্যাট শুরু করতে পারবেন।

লাইভ চ্যাট পরিচালনা সহজ করতে হোস্টদের জন্যও নতুন সুবিধা আনা হয়েছে। মূল হোস্টের সঙ্গে সর্বোচ্চ তিনজন কো-হোস্ট যুক্ত হতে পারবেন। চ্যাটের শৃঙ্খলা বজায় রাখতে হোস্টরা চাইলে যেকোনো বার্তা সবার জন্য মুছে দিতে পারবেন।

এছাড়া চ্যাটের ভেতরে হোস্টদের বার্তা আলাদাভাবে চোখে পড়ার মতো করে দেখানোর জন্য একটি ভিজ্যুয়াল পরিবর্তনের পরীক্ষাও চালাচ্ছে থ্রেডস।

থ্রেডস জানিয়েছে, লাইভ চ্যাটে ব্যবহারকারীরা টেক্সট মেসেজের পাশাপাশি ছবি, ভিডিও, লিংক ও ইমোজি রিঅ্যাকশন পাঠাতে পারবেন। একটি লাইভ চ্যাটে সর্বোচ্চ ১৫০ জন সক্রিয় অংশগ্রহণকারী সরাসরি পোস্ট করতে পারবেন।

এর বাইরে অন্য ব্যবহারকারীরা দর্শক হিসেবে লাইভ চ্যাটে যুক্ত থাকতে পারবেন। তারা সরাসরি পোস্ট করতে না পারলেও কনটেন্ট দেখতে, রিঅ্যাকশন দিতে এবং পোলে অংশ নিতে পারবেন।

মোবাইল অ্যাপের পাশাপাশি ভবিষ্যতে ডেস্কটপ সংস্করণেও লাইভ চ্যাট সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে থ্রেডসের। গুরুত্বপূর্ণ বার্তা পিন করে রাখার সুবিধাও শিগগির যুক্ত হতে পারে।

থ্রেডস জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ৫০ কোটি ছাড়িয়েছে। নতুন ফিচারগুলোর মাধ্যমে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্রাঞ্চ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ