বর্তমান সময়ে সাইবার নিরাপত্তাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, নিরাপত্তা নিয়ে প্রচলিত ধারণা এখন অনেকটাই বদলে গেছে। শুধু দীর্ঘ এলাকা পাহারা দেওয়ার চেয়ে বর্তমান বাস্তবতায় সাইবার নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, আনসার বাহিনীকে প্রচলিত ভাবনার বাইরে এনে আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুজব প্রতিরোধ এবং সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, তথ্য এখন একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাই সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করা সময়ের প্রয়োজন।
মন্তব্যসমূহ