ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের প্রাণনাশের হুমকিতে ভীত নন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

ইরানের প্রাণনাশের হুমকিতে ভীত নন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকিতে মোটেও ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে এবং সিক্রেট সার্ভিসের নির্দেশনায় সম্প্রতি নিজের বাসভবন ছেড়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান স্কট বেসেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেন, “উপসাগরীয় অঞ্চলে আমাদের সাহসী সামরিক সদস্যরা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেখানে আমি কেন ভীত হব?”

ইরানের বর্তমান আচরণের কড়া সমালোচনা করে বেসেন্ট আরও বলেন, “ইরান এখন কোণঠাসা হয়ে পড়া বিপজ্জনক প্রাণীর মতো উগ্র আচরণ করছে। তাই আমি সিক্রেট সার্ভিসের নির্দেশনা অনুসরণ করছি এবং নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে চলে গেছি।”

এ সময় সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারিতে প্রভাবশালী মার্কিন দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ তাঁর জর্জটাউনের বাসভবনের আকাশ থেকে তোলা (এরিয়াল) একটি ছবি প্রকাশ করেছিল। নিরাপত্তার স্বার্থে ওই ঘটনার পর তাঁকে বাসা বদলাতে হয়েছিল বলে জানান তিনি। এ ধরনের ছবি প্রকাশকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক আখ্যা দিয়ে সংবাদমাধ্যমকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান বেসেন্ট।

এদিকে, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের পাশাপাশি সামরিক ও নৌপথে অবরোধমূলক পদক্ষেপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত আগস্ট থেকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে বিশেষ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের অভিযান পরিচালনা করছে ওয়াশিংটন। মার্কিন সরকারের এই গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব ও কার্যকর ভূমিকা পালন করছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র অর্থমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


ইরানের প্রাণনাশের হুমকিতে ভীত নন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকিতে মোটেও ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে এবং সিক্রেট সার্ভিসের নির্দেশনায় সম্প্রতি নিজের বাসভবন ছেড়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান স্কট বেসেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেন, “উপসাগরীয় অঞ্চলে আমাদের সাহসী সামরিক সদস্যরা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেখানে আমি কেন ভীত হব?”

ইরানের বর্তমান আচরণের কড়া সমালোচনা করে বেসেন্ট আরও বলেন, “ইরান এখন কোণঠাসা হয়ে পড়া বিপজ্জনক প্রাণীর মতো উগ্র আচরণ করছে। তাই আমি সিক্রেট সার্ভিসের নির্দেশনা অনুসরণ করছি এবং নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে চলে গেছি।”

এ সময় সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারিতে প্রভাবশালী মার্কিন দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ তাঁর জর্জটাউনের বাসভবনের আকাশ থেকে তোলা (এরিয়াল) একটি ছবি প্রকাশ করেছিল। নিরাপত্তার স্বার্থে ওই ঘটনার পর তাঁকে বাসা বদলাতে হয়েছিল বলে জানান তিনি। এ ধরনের ছবি প্রকাশকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক আখ্যা দিয়ে সংবাদমাধ্যমকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান বেসেন্ট।

এদিকে, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের পাশাপাশি সামরিক ও নৌপথে অবরোধমূলক পদক্ষেপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত আগস্ট থেকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে বিশেষ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের অভিযান পরিচালনা করছে ওয়াশিংটন। মার্কিন সরকারের এই গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব ও কার্যকর ভূমিকা পালন করছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ