ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পরিচয় নথিভুক্তের নির্দেশ আদালতের

চট্টগ্রাম আদালত। ছবি: সংগৃহীত
ফলো করুন

ধর্ষণের ফলে জন্ম নেওয়া এক শিশুর পরিচয় ও ভরণপোষণ নিশ্চিত করতে পৃথক নির্দেশনা দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার আলোকে এ নির্দেশ দেওয়া হয়।

আদালত বলেছেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া মৃত শিশুটি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সন্তান হিসেবে পরিচিত হওয়ার অধিকারী। সে অনুযায়ী শিশুটির পরিচয় নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে উল্লেখ করা হয়, সন্তানের ভরণপোষণের অর্থ নির্ধারণের বিষয়ে একই আইনের ১৩(২) ধারায় বলা আছে, এ অর্থের পরিমাণ বিধি অনুযায়ী সরকার নির্ধারণ করবে। আর ১৩(৩) ধারা অনুযায়ী, প্রয়োজনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভবিষ্যৎ সম্পদ থেকেও সেই অর্থ আদায় করা যাবে।

আদালত বলেন, ভরণপোষণের অর্থ নির্ধারণের এখতিয়ার আদালতের নয়, সরকারের। এ কারণে চট্টগ্রামের জেলা প্রশাসককে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে আরও বলা হয়, নির্ধারিত ভরণপোষণের অর্থ ধর্ষণের শিকার ভুক্তভোগীর কাছে পরিশোধের ব্যবস্থা করতে হবে।

এদিকে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে ১৮ বছর বয়স অতিক্রম করায় এবং বিচার শেষে দণ্ডাদেশ দেওয়ায় শিশু আইনের ৩৪(৫) ধারা অনুযায়ী তাকে সরাসরি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কারাগারে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অন্য বন্দিদের থেকে পৃথক ওয়ার্ডে রাখার নির্দেশনাও দিয়েছেন আদালত।

ট্যাগ : শিশু ধর্ষণ আটক চট্টগ্রাম আদালত চট্টগ্রামে আদালত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পরিচয় নথিভুক্তের নির্দেশ আদালতের

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ধর্ষণের ফলে জন্ম নেওয়া এক শিশুর পরিচয় ও ভরণপোষণ নিশ্চিত করতে পৃথক নির্দেশনা দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার আলোকে এ নির্দেশ দেওয়া হয়।

আদালত বলেছেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া মৃত শিশুটি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সন্তান হিসেবে পরিচিত হওয়ার অধিকারী। সে অনুযায়ী শিশুটির পরিচয় নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে উল্লেখ করা হয়, সন্তানের ভরণপোষণের অর্থ নির্ধারণের বিষয়ে একই আইনের ১৩(২) ধারায় বলা আছে, এ অর্থের পরিমাণ বিধি অনুযায়ী সরকার নির্ধারণ করবে। আর ১৩(৩) ধারা অনুযায়ী, প্রয়োজনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভবিষ্যৎ সম্পদ থেকেও সেই অর্থ আদায় করা যাবে।

আদালত বলেন, ভরণপোষণের অর্থ নির্ধারণের এখতিয়ার আদালতের নয়, সরকারের। এ কারণে চট্টগ্রামের জেলা প্রশাসককে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে আরও বলা হয়, নির্ধারিত ভরণপোষণের অর্থ ধর্ষণের শিকার ভুক্তভোগীর কাছে পরিশোধের ব্যবস্থা করতে হবে।

এদিকে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে ১৮ বছর বয়স অতিক্রম করায় এবং বিচার শেষে দণ্ডাদেশ দেওয়ায় শিশু আইনের ৩৪(৫) ধারা অনুযায়ী তাকে সরাসরি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কারাগারে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অন্য বন্দিদের থেকে পৃথক ওয়ার্ডে রাখার নির্দেশনাও দিয়েছেন আদালত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ