ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এখনো নিখোঁজ ২৮০ জন: গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে!

এখনো নিখোঁজ ২৮০ জন: গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে!
ছবি : সংগৃহীত
ফলো করুন

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন নিখোঁজ রয়েছেন এবং তাঁদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এসব ঘটনার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে; প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গত রোববার (৮ নভেম্বর ২০২৬) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারপ্রক্রিয়ার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব তথ্য জানান এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন ২৮০ জনের নাম উঠে এসেছে, যাঁদের কাউকেই আজ পর্যন্ত খুঁজে পাওয়া বা শনাক্ত করা সম্ভব হয়নি। এসব ঘটনা একত্র করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিনের নেতৃত্বে নিবিড় অনুসন্ধান চলছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

তৎকালীন সরকারের দমন-পীড়নের কৌশল তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক উপলক্ষ সামনে রেখে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের সক্রিয় নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যেত। অবৈধভাবে আটকে রেখে নির্যাতনের পর কাউকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতো, কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো, আবার বড় একটি অংশকে চিরতরে গুম করে ফেলা হতো।

আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, সম্প্রতি প্রণীত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ অনুযায়ী যেসব ভুক্তভোগীর এখনো কোনো সন্ধান মেলেনি, তাঁদের ঘটনাগুলোকে ‘চলমান গুম’ (Continuing Disappearance) হিসেবে বিবেচনা করা হবে। এর মধ্যে যেগুলো পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে ব্যাপক আকারে সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য ঘটনার বিচার সংশ্লিষ্ট স্থানীয় দায়রা আদালতে অনুষ্ঠিত হবে।

এদিকে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের ঘটনাগুলো মোটেও বিচ্ছিন্ন নয়; বরং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে একটার সঙ্গে আরেকটার গভীর যোগসূত্র রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের নির্বাচনের আগে মাত্র দুই সপ্তাহে রাজধানীর উত্তরা থেকে সূত্রাপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২২ জনকে তুলে নেওয়া হয়েছিল। এছাড়া লাকসামের গুম এবং শীতলক্ষ্যার সাত খুনের ঘটনার সঙ্গে জড়িতদের একই ধরনের গুমের ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

রাষ্ট্রীয় মদদে আলামত নষ্ট করার কারণে তদন্ত কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে সানজিদা ইসলাম তুলি বলেন, বিগত ১৭ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের বিপুলসংখ্যক মানবতাবিরোধী অপরাধের বিচার একটি মাত্র ট্রাইব্যুনালের পক্ষে দ্রুত নিষ্পত্তি করা কঠিন। তাই বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারকে আরও ট্রাইব্যুনাল গঠন এবং তদন্ত সংস্থায় অতিরিক্ত ইউনিট ও দক্ষ জনবল যুক্ত করার আহ্বান জানান তিনি।

ট্যাগ : গুমের শিকার আন্তর্জাতিক অপরাধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের

খুলনা মেট্রো থেকে ময়মনসিংহ রেঞ্জ: অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে ডিআইজি জাহিদুল হাসান

দায়িত্ব নিয়েই অপরাধ পর্যালোচনা ও মাঠপর্যায়ের তৎপরতায় রেঞ্জ ডিআইজি মীর আশরাফ আলী

ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২,৫৩১টি মামলা করল ডিএমপি

১১ মাস ১৯ দিনে জিএমপিতে অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদারের কর্মতৎপরতা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


এখনো নিখোঁজ ২৮০ জন: গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে!

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন নিখোঁজ রয়েছেন এবং তাঁদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এসব ঘটনার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে; প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গত রোববার (৮ নভেম্বর ২০২৬) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারপ্রক্রিয়ার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব তথ্য জানান এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন ২৮০ জনের নাম উঠে এসেছে, যাঁদের কাউকেই আজ পর্যন্ত খুঁজে পাওয়া বা শনাক্ত করা সম্ভব হয়নি। এসব ঘটনা একত্র করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিনের নেতৃত্বে নিবিড় অনুসন্ধান চলছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

তৎকালীন সরকারের দমন-পীড়নের কৌশল তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক উপলক্ষ সামনে রেখে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের সক্রিয় নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যেত। অবৈধভাবে আটকে রেখে নির্যাতনের পর কাউকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতো, কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো, আবার বড় একটি অংশকে চিরতরে গুম করে ফেলা হতো।

আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, সম্প্রতি প্রণীত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ অনুযায়ী যেসব ভুক্তভোগীর এখনো কোনো সন্ধান মেলেনি, তাঁদের ঘটনাগুলোকে ‘চলমান গুম’ (Continuing Disappearance) হিসেবে বিবেচনা করা হবে। এর মধ্যে যেগুলো পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে ব্যাপক আকারে সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য ঘটনার বিচার সংশ্লিষ্ট স্থানীয় দায়রা আদালতে অনুষ্ঠিত হবে।

এদিকে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের ঘটনাগুলো মোটেও বিচ্ছিন্ন নয়; বরং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে একটার সঙ্গে আরেকটার গভীর যোগসূত্র রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের নির্বাচনের আগে মাত্র দুই সপ্তাহে রাজধানীর উত্তরা থেকে সূত্রাপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২২ জনকে তুলে নেওয়া হয়েছিল। এছাড়া লাকসামের গুম এবং শীতলক্ষ্যার সাত খুনের ঘটনার সঙ্গে জড়িতদের একই ধরনের গুমের ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

রাষ্ট্রীয় মদদে আলামত নষ্ট করার কারণে তদন্ত কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে সানজিদা ইসলাম তুলি বলেন, বিগত ১৭ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের বিপুলসংখ্যক মানবতাবিরোধী অপরাধের বিচার একটি মাত্র ট্রাইব্যুনালের পক্ষে দ্রুত নিষ্পত্তি করা কঠিন। তাই বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারকে আরও ট্রাইব্যুনাল গঠন এবং তদন্ত সংস্থায় অতিরিক্ত ইউনিট ও দক্ষ জনবল যুক্ত করার আহ্বান জানান তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ