ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারী ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেফতার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক ক্যান্টিনকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৩১ আগস্ট) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার আবু বক্কর সিদ্দিককে আদালতে পাঠিয়েছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলেন। চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। এ সময় যাত্রীরা অভিযুক্ত ক্যান্টিনকর্মী আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।[BANGVIEWS-POST:4948]জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সোমবার রাতে এক নারী যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাকে তিনজন মিলে চলন্ত ট্রেনের মধ্যে ধর্ষণ করেছে।তিনি জানান, ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ে পুলিশের একটি দল ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। পরে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়।সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে একজন পুলিশ সদস্যও জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারী ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেফতার