মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ সোমবার (৩১ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে ২৫ আগস্ট রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।[BANGVIEWS-POST:4818]মামলাটিতে হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে রয়েছেন হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়। ২০২৫ সালের ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।[BANGVIEWS-POST:4817]পরে মামলার বিচার শেষে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হিটু শেখ আপিল করেন। হাইকোর্টে উভয় আবেদনের ওপর শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়।