ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ফাইল ছবি
ফলো করুন

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩২৭ জনের মধ্যে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে অথবা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৭৩ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৫৭০ জনে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১২৮ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

এদিকে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে সন্দেহভাজন ও নিশ্চিত সংক্রমণের পাশাপাশি হাসপাতালে ভর্তি এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে।

ট্যাগ : হাম স্বাস্থ্য অধিদপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩২৭ জনের মধ্যে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে অথবা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৭৩ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৫৭০ জনে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১২৮ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

এদিকে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে সন্দেহভাজন ও নিশ্চিত সংক্রমণের পাশাপাশি হাসপাতালে ভর্তি এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ