ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

ফাইল ছবি
ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর (সোমবার) শুরু হবে। ওই দিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৯ নভেম্বর, বাংলা ১৪৩৩ সনের ২৪ কার্তিক, সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হবে। এটি ২০২৬ সালের চতুর্থ সংসদ অধিবেশন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

পাশাপাশি প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।

ট্যাগ : জাতীয় সংসদ সংসদ অধিবেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর (সোমবার) শুরু হবে। ওই দিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৯ নভেম্বর, বাংলা ১৪৩৩ সনের ২৪ কার্তিক, সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হবে। এটি ২০২৬ সালের চতুর্থ সংসদ অধিবেশন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

পাশাপাশি প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ