ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ১৯৫৪

ফাইল ছবি
ফলো করুন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ তিন হাজার ৩৯৬ জন।

হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ৯৭ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে চলতি অক্টোবর মাসেও ডেঙ্গুতে প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগে ৬ অক্টোবর একদিনে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির হিসাবে, চলতি বছরে ২৪ ঘণ্টার ব্যবধানে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

সর্বশেষ প্রতিবেদনে নতুন করে ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও মৃত ব্যক্তিদের পরিচয়, বয়স কিংবা কোন এলাকায় কতজন মারা গেছেন, সে বিষয়ে সরবরাহকৃত তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।

একইভাবে নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যানও দেওয়া হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।

ট্যাগ : স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ১৯৫৪

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ তিন হাজার ৩৯৬ জন।

হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ৯৭ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে চলতি অক্টোবর মাসেও ডেঙ্গুতে প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগে ৬ অক্টোবর একদিনে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির হিসাবে, চলতি বছরে ২৪ ঘণ্টার ব্যবধানে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

সর্বশেষ প্রতিবেদনে নতুন করে ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও মৃত ব্যক্তিদের পরিচয়, বয়স কিংবা কোন এলাকায় কতজন মারা গেছেন, সে বিষয়ে সরবরাহকৃত তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।

একইভাবে নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যানও দেওয়া হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ