ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১,৩৪৩

দেশে হামের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গযুক্ত ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ৩৪৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮২ জন শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত উপসর্গযুক্ত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে।এদিকে, একই সময়ে ৬১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪৩ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যুর ফলে ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত উপসর্গযুক্ত হাম নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৪৬ জনে দাঁড়িয়েছে।তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে চলতি সময়ে নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা ১০০ জনেই রয়েছে।

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১,৩৪৩