ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ডের অপেক্ষায় হালান্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ সামনে রেখে আজ মাঠে নামছেন আর্লিং হালান্ড। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে মাত্র একটি গোল করলেই সার্জিও আগুয়েরোকে ছাড়িয়ে ক্লাবটির ইতিহাসে নতুন রেকর্ড গড়বেন নরওয়ের এই স্ট্রাইকার।

বুধবার (১৪ অক্টোবর) রাতে ইতিহাদ স্টেডিয়ামে পিএসজিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ইউরোপের দুই শক্তিশালী দলের এই লড়াইয়ে বিশেষ নজর থাকবে ২৬ বছর বয়সী হালান্ডের দিকে।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৫৯ ম্যাচ খেলে সমান ৫৯টি গোল করেছেন হালান্ড। এর মধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে ৪০ ম্যাচে তাঁর গোল ৩৬টি। ক্লাবটির সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ৬৪ ম্যাচে করেছিলেন ৩৬ গোল। ফলে পিএসজির বিপক্ষে আরেকবার জালের দেখা পেলেই আগুয়েরোকে পেছনে ফেলবেন হালান্ড।

শুধু ক্লাবের রেকর্ড নয়, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ব্যক্তিগত আরেকটি মাইলফলকও অপেক্ষা করছে তাঁর জন্য। একটি গোল করলে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ডাচ স্ট্রাইকার রুদ ফান নিস্তেলরয়ের ৬০ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি।

আর দুই গোল করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে সপ্তম স্থানে উঠে আসবেন হালান্ড। তাঁর সামনে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডোফস্কি (১০৯), করিম বেনজেমা (৯০), কিলিয়ান এমবাপ্পে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ও লিগ পর্বে হালান্ডের গোল করার ধারাবাহিকতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৯-২০ মৌসুমে প্রতিযোগিতাটিতে অভিষেকের পর থেকে এই দুই পর্ব মিলিয়ে ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। আলোচ্য সময়ে এই পর্বে অন্য কোনো ফুটবলার এত গোল করতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিএসজির বিপক্ষে আগের ম্যাচগুলোর অভিজ্ঞতাও রয়েছে হালান্ডের। গত বছরের জানুয়ারিতে ফরাসি ক্লাবটির কাছে সিটির ৪-২ গোলে হেরে যাওয়া ম্যাচে গোল করেছিলেন তিনি। দুই দলের সাম্প্রতিক তিন সাক্ষাতে দুটিতে জয় পেয়েছে পিএসজি। তবে ওই ম্যাচগুলোতে হালান্ডের গোলসংখ্যা তিন।

এবারের ম্যাচটি হচ্ছে সিটির নিজস্ব মাঠে। ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের পারফরম্যান্সও দুর্দান্ত। সিটির হয়ে প্রতিযোগিতাটিতে করা ৩৬ গোলের মধ্যে ২৩টিই এসেছে এই মাঠে, যা প্রায় ৬৪ শতাংশ।

সব প্রতিযোগিতা মিলিয়েও ম্যানচেস্টার সিটির ইতিহাসে দ্রুত এগিয়ে চলেছেন হালান্ড। ২০২২ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ২০৬ ম্যাচে করেছেন ১৭০ গোল। ক্লাবের সর্বকালের গোলদাতাদের তালিকায় তাঁর সামনে রয়েছেন ১৭৭ গোল করা এরিক ব্রুক এবং ২৬০ গোল নিয়ে শীর্ষে থাকা সার্জিও আগুয়েরো।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোল করে টমি জনসনকে ছাড়িয়ে সিটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হন হালান্ড।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেছিলেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমেও গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। আট ম্যাচে তাঁর গোলসংখ্যা আট।

প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে ছয় গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন হালান্ড। গত রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে সিটির ৩-০ গোলের জয়েও একটি গোল করেন তিনি।

এবার পিএসজির বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একই ম্যাচে একাধিক ব্যক্তিগত ও ক্লাব রেকর্ডে নাম লেখানোর সুযোগ পাবেন নরওয়ের এই তারকা।

ট্যাগ : আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ডের অপেক্ষায় হালান্ড

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ সামনে রেখে আজ মাঠে নামছেন আর্লিং হালান্ড। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে মাত্র একটি গোল করলেই সার্জিও আগুয়েরোকে ছাড়িয়ে ক্লাবটির ইতিহাসে নতুন রেকর্ড গড়বেন নরওয়ের এই স্ট্রাইকার।

বুধবার (১৪ অক্টোবর) রাতে ইতিহাদ স্টেডিয়ামে পিএসজিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ইউরোপের দুই শক্তিশালী দলের এই লড়াইয়ে বিশেষ নজর থাকবে ২৬ বছর বয়সী হালান্ডের দিকে।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৫৯ ম্যাচ খেলে সমান ৫৯টি গোল করেছেন হালান্ড। এর মধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে ৪০ ম্যাচে তাঁর গোল ৩৬টি। ক্লাবটির সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ৬৪ ম্যাচে করেছিলেন ৩৬ গোল। ফলে পিএসজির বিপক্ষে আরেকবার জালের দেখা পেলেই আগুয়েরোকে পেছনে ফেলবেন হালান্ড।

শুধু ক্লাবের রেকর্ড নয়, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ব্যক্তিগত আরেকটি মাইলফলকও অপেক্ষা করছে তাঁর জন্য। একটি গোল করলে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ডাচ স্ট্রাইকার রুদ ফান নিস্তেলরয়ের ৬০ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি।

আর দুই গোল করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে সপ্তম স্থানে উঠে আসবেন হালান্ড। তাঁর সামনে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডোফস্কি (১০৯), করিম বেনজেমা (৯০), কিলিয়ান এমবাপ্পে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ও লিগ পর্বে হালান্ডের গোল করার ধারাবাহিকতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৯-২০ মৌসুমে প্রতিযোগিতাটিতে অভিষেকের পর থেকে এই দুই পর্ব মিলিয়ে ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। আলোচ্য সময়ে এই পর্বে অন্য কোনো ফুটবলার এত গোল করতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিএসজির বিপক্ষে আগের ম্যাচগুলোর অভিজ্ঞতাও রয়েছে হালান্ডের। গত বছরের জানুয়ারিতে ফরাসি ক্লাবটির কাছে সিটির ৪-২ গোলে হেরে যাওয়া ম্যাচে গোল করেছিলেন তিনি। দুই দলের সাম্প্রতিক তিন সাক্ষাতে দুটিতে জয় পেয়েছে পিএসজি। তবে ওই ম্যাচগুলোতে হালান্ডের গোলসংখ্যা তিন।

এবারের ম্যাচটি হচ্ছে সিটির নিজস্ব মাঠে। ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের পারফরম্যান্সও দুর্দান্ত। সিটির হয়ে প্রতিযোগিতাটিতে করা ৩৬ গোলের মধ্যে ২৩টিই এসেছে এই মাঠে, যা প্রায় ৬৪ শতাংশ।

সব প্রতিযোগিতা মিলিয়েও ম্যানচেস্টার সিটির ইতিহাসে দ্রুত এগিয়ে চলেছেন হালান্ড। ২০২২ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ২০৬ ম্যাচে করেছেন ১৭০ গোল। ক্লাবের সর্বকালের গোলদাতাদের তালিকায় তাঁর সামনে রয়েছেন ১৭৭ গোল করা এরিক ব্রুক এবং ২৬০ গোল নিয়ে শীর্ষে থাকা সার্জিও আগুয়েরো।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোল করে টমি জনসনকে ছাড়িয়ে সিটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হন হালান্ড।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেছিলেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমেও গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। আট ম্যাচে তাঁর গোলসংখ্যা আট।

প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে ছয় গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন হালান্ড। গত রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে সিটির ৩-০ গোলের জয়েও একটি গোল করেন তিনি।

এবার পিএসজির বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একই ম্যাচে একাধিক ব্যক্তিগত ও ক্লাব রেকর্ডে নাম লেখানোর সুযোগ পাবেন নরওয়ের এই তারকা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ