ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি নিয়ে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালি নিয়ে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান
সংগৃহীত ছবি
ফলো করুন

পারস্পরিক হামলা বন্ধে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে চলমান বিরোধ নিরসনে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, দুই দেশ আপাতত সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও নতুন করে আলোচনা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির বয়স মাত্র ১১ দিন। এর মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও নাজুক হয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আবার শুরু হলে ‘কাজ শেষ করার’ হুমকিও দিয়েছেন।

মূলত যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত, বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকেই নতুন উত্তেজনার সূত্রপাত।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষ আপাতত সব ধরনের সামরিক তৎপরতা ও হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্য এক কর্মকর্তা জানান, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় একটি ‘হটলাইন’ চালুর বিষয়ে একমত হয়েছিল ইরান। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে এই হটলাইন চালুর কথা ছিল।

তবে শনিবার পর্যন্ত ওই হটলাইন চালু করা সম্ভব হয়নি। এর মধ্যেই ইরান পুনরায় দাবি করতে শুরু করে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সমন্বয় প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার মূলত সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে বৈঠকের স্থান পরিবর্তন করে দোহা নির্ধারণ করা হয়েছে। আলোচনার মূল বিষয়ও এখন হরমুজ প্রণালির দিকে ঘুরে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দলের প্রধান নিক স্টুয়ার্ট এই আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথে উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: অ্যাক্সিওস

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দোহা বৈঠক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


হরমুজ প্রণালি নিয়ে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

পারস্পরিক হামলা বন্ধে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে চলমান বিরোধ নিরসনে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, দুই দেশ আপাতত সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও নতুন করে আলোচনা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির বয়স মাত্র ১১ দিন। এর মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও নাজুক হয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আবার শুরু হলে ‘কাজ শেষ করার’ হুমকিও দিয়েছেন।

মূলত যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত, বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকেই নতুন উত্তেজনার সূত্রপাত।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষ আপাতত সব ধরনের সামরিক তৎপরতা ও হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্য এক কর্মকর্তা জানান, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় একটি ‘হটলাইন’ চালুর বিষয়ে একমত হয়েছিল ইরান। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে এই হটলাইন চালুর কথা ছিল।

তবে শনিবার পর্যন্ত ওই হটলাইন চালু করা সম্ভব হয়নি। এর মধ্যেই ইরান পুনরায় দাবি করতে শুরু করে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সমন্বয় প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার মূলত সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে বৈঠকের স্থান পরিবর্তন করে দোহা নির্ধারণ করা হয়েছে। আলোচনার মূল বিষয়ও এখন হরমুজ প্রণালির দিকে ঘুরে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দলের প্রধান নিক স্টুয়ার্ট এই আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথে উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: অ্যাক্সিওস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ