আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের হামলায় ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার।
সোমবার (২৯ জুন) তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
হামদুল্লাহ ফিতরাত লিখেছেন, ‘গত রাতে চালানো হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন। এছাড়া আরও ১৬৩ জন আহত হয়েছেন।’
তবে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত এলাকায় হামলা, পাল্টা হামলা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ