ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি নিয়ে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

পারস্পরিক হামলা বন্ধে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে চলমান বিরোধ নিরসনে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ।যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, দুই দেশ আপাতত সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও নতুন করে আলোচনা হবে।[BANGVIEWS-POST:858]প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির বয়স মাত্র ১১ দিন। এর মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও নাজুক হয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আবার শুরু হলে ‘কাজ শেষ করার’ হুমকিও দিয়েছেন।মূলত যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত, বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকেই নতুন উত্তেজনার সূত্রপাত।একজন মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষ আপাতত সব ধরনের সামরিক তৎপরতা ও হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্য এক কর্মকর্তা জানান, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র।গত সপ্তাহে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় একটি ‘হটলাইন’ চালুর বিষয়ে একমত হয়েছিল ইরান। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে এই হটলাইন চালুর কথা ছিল।তবে শনিবার পর্যন্ত ওই হটলাইন চালু করা সম্ভব হয়নি। এর মধ্যেই ইরান পুনরায় দাবি করতে শুরু করে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সমন্বয় প্রয়োজন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার মূলত সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে বৈঠকের স্থান পরিবর্তন করে দোহা নির্ধারণ করা হয়েছে। আলোচনার মূল বিষয়ও এখন হরমুজ প্রণালির দিকে ঘুরে গেছে।[BANGVIEWS-POST:857]যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দলের প্রধান নিক স্টুয়ার্ট এই আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথে উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সূত্র: অ্যাক্সিওস

হরমুজ প্রণালি নিয়ে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান