ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে মিলল হীরা-স্বর্ণ

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে মিলল হীরা-স্বর্ণ
ছবি : সংগৃহিত
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম, রুবি ও স্বর্ণালংকারসহ জনি রহমান নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মূল্যবান সামগ্রীর আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।

রোববার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো তথ্যে এ ঘটনা জানানো হয়।

এনবিআর জানায়, কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের সম্ভাবনার বিষয়ে গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এর ভিত্তিতে আগের রাত ৮টার দিকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং বিমানবন্দরে কর্মরত সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন।

এ সময় কলকাতা থেকে আসা যাত্রী জনি রহমান ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন।

সন্দেহের ভিত্তিতে তাঁর ব্যাগ স্ক্যান করা হলে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, হীরা ও অন্যান্য মূল্যবান পাথর পাওয়া যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৮ ক্যারেটের ৪৭৮ গ্রাম ওজনের হীরা বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি এবং ৯৫০ ক্যারেটের ৪৫০ গ্রাম ওজনের ১৫১টি প্লাটিনামের আংটি।

এ ছাড়া ১৮ ক্যারেটের ছয় গ্রাম ওজনের হীরা বসানো তিনটি সাদা স্বর্ণের অলংকার, আট গ্রাম ওজনের হীরা বসানো দুটি রুপার আংটি, চার গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের লকেট এবং পাঁচ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে আরও রয়েছে ১০৩ গ্রাম ওজনের ৪৭২টি স্বর্ণের নাকফুল।

স্বর্ণালংকারের পাশাপাশি ৪৫ ক্যারেট হীরা এবং বিভিন্ন আকারের পোখরাজ, রুবিসহ মোট ৭২০টি মূল্যবান পাথর পাওয়া গেছে। এসব পণ্যের সঙ্গে ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এনবিআরের হিসাবে, জব্দ করা সামগ্রীর মোট ওজন এক হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়নপত্র অনুযায়ী এগুলোর আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, যাত্রী প্রয়োজনীয় ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব মূল্যবান সামগ্রী দেশে নিয়ে আসায় সেগুলো জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।

তবে কোন থানায় মামলা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে কি না, সে বিষয়ে প্রদত্ত তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।

ট্যাগ : জাতীয় রাজস্ব বোর্ড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা কাস্টমস হাউস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে মিলল হীরা-স্বর্ণ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম, রুবি ও স্বর্ণালংকারসহ জনি রহমান নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মূল্যবান সামগ্রীর আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।

রোববার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো তথ্যে এ ঘটনা জানানো হয়।

এনবিআর জানায়, কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের সম্ভাবনার বিষয়ে গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এর ভিত্তিতে আগের রাত ৮টার দিকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং বিমানবন্দরে কর্মরত সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন।

এ সময় কলকাতা থেকে আসা যাত্রী জনি রহমান ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন।

সন্দেহের ভিত্তিতে তাঁর ব্যাগ স্ক্যান করা হলে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, হীরা ও অন্যান্য মূল্যবান পাথর পাওয়া যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৮ ক্যারেটের ৪৭৮ গ্রাম ওজনের হীরা বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি এবং ৯৫০ ক্যারেটের ৪৫০ গ্রাম ওজনের ১৫১টি প্লাটিনামের আংটি।

এ ছাড়া ১৮ ক্যারেটের ছয় গ্রাম ওজনের হীরা বসানো তিনটি সাদা স্বর্ণের অলংকার, আট গ্রাম ওজনের হীরা বসানো দুটি রুপার আংটি, চার গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের লকেট এবং পাঁচ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে আরও রয়েছে ১০৩ গ্রাম ওজনের ৪৭২টি স্বর্ণের নাকফুল।

স্বর্ণালংকারের পাশাপাশি ৪৫ ক্যারেট হীরা এবং বিভিন্ন আকারের পোখরাজ, রুবিসহ মোট ৭২০টি মূল্যবান পাথর পাওয়া গেছে। এসব পণ্যের সঙ্গে ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এনবিআরের হিসাবে, জব্দ করা সামগ্রীর মোট ওজন এক হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়নপত্র অনুযায়ী এগুলোর আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, যাত্রী প্রয়োজনীয় ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব মূল্যবান সামগ্রী দেশে নিয়ে আসায় সেগুলো জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।

তবে কোন থানায় মামলা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে কি না, সে বিষয়ে প্রদত্ত তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ