ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপির

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লিতে ব্যাপক পুলিশি বাধা ও কয়েক হাজার বিক্ষোভকারীকে আটকের পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দলটি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানী দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের জন্য জড়ো হওয়ার চেষ্টা করেন সিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা। তবে পুলিশের বাধার কারণে তাঁরা নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেননি।

এ পরিস্থিতিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে।

তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন ততদিন, প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।’

অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত চলা অভিযানে সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগও তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একটি এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

এদিকে শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেকে আটক করে পুলিশ।

মুম্বাই থেকে বিমানে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

দলটির প্রতিষ্ঠাতাকে আটকের পাশাপাশি যন্তরমন্তরে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়া হলেও আন্দোলন থেকে সরে না আসার অবস্থান জানিয়েছে সিজেপি।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রতিদিন যন্তরমন্তর অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।

ট্যাগ : ককরোচ জনতা পার্টি দিল্লি বিক্ষোভ জ্ঞানেশ কুমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপির

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লিতে ব্যাপক পুলিশি বাধা ও কয়েক হাজার বিক্ষোভকারীকে আটকের পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দলটি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানী দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের জন্য জড়ো হওয়ার চেষ্টা করেন সিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা। তবে পুলিশের বাধার কারণে তাঁরা নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেননি।

এ পরিস্থিতিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে।

তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন ততদিন, প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।’

অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত চলা অভিযানে সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগও তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একটি এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

এদিকে শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেকে আটক করে পুলিশ।

মুম্বাই থেকে বিমানে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

দলটির প্রতিষ্ঠাতাকে আটকের পাশাপাশি যন্তরমন্তরে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়া হলেও আন্দোলন থেকে সরে না আসার অবস্থান জানিয়েছে সিজেপি।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রতিদিন যন্তরমন্তর অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ