ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ফলো করুন

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টের হাউস অব কমন্সে এসব পদক্ষেপের ঘোষণা দেন। এর আগে ১৯ নভেম্বর আইসিজে রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে মিয়ানমার।

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ। তাঁদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক অভিযানে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

নতুন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যের আওতাধীন তাঁদের সম্পদ জব্দ, দেশটিতে ভ্রমণ নিষিদ্ধ এবং কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের সময় ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আন্তর্জাতিক বিচার আদালত এসব কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের বিচারহীনতা চলতে দেওয়া যায় না। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও জানান, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলার সক্ষমতা সীমিত করতে দেশটিতে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধের লক্ষ্যে নতুন আইন আনার পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি রোহিঙ্গা ও রাখাইনের অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড সহায়তা দেওয়া হবে।

মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের প্রসঙ্গ তুলে মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালে গণহত্যা সংঘটনের সময় তিনি দেশটির সেনাপ্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তাঁকে সরাসরি দায়ী করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে যুক্তরাজ্য আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্যোগও নিয়েছে লন্ডন। এ লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি আলোচনা এবং বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার।

এ ছাড়া বেলজিয়াম, কানাডা, পর্তুগাল, স্পেনসহ একাধিক দেশের সঙ্গে যৌথ বিবৃতিতে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সূত্র : বিবিসি

ট্যাগ : যুক্তরাজ্য মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টের হাউস অব কমন্সে এসব পদক্ষেপের ঘোষণা দেন। এর আগে ১৯ নভেম্বর আইসিজে রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে মিয়ানমার।

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ। তাঁদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক অভিযানে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

নতুন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যের আওতাধীন তাঁদের সম্পদ জব্দ, দেশটিতে ভ্রমণ নিষিদ্ধ এবং কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের সময় ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আন্তর্জাতিক বিচার আদালত এসব কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের বিচারহীনতা চলতে দেওয়া যায় না। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও জানান, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলার সক্ষমতা সীমিত করতে দেশটিতে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধের লক্ষ্যে নতুন আইন আনার পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি রোহিঙ্গা ও রাখাইনের অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড সহায়তা দেওয়া হবে।

মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের প্রসঙ্গ তুলে মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালে গণহত্যা সংঘটনের সময় তিনি দেশটির সেনাপ্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তাঁকে সরাসরি দায়ী করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে যুক্তরাজ্য আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্যোগও নিয়েছে লন্ডন। এ লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি আলোচনা এবং বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার।

এ ছাড়া বেলজিয়াম, কানাডা, পর্তুগাল, স্পেনসহ একাধিক দেশের সঙ্গে যৌথ বিবৃতিতে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সূত্র : বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ