ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জনের আত্মহত্যা

ছবি : সংগৃহীত
ফলো করুন

গাজায় দীর্ঘ যুদ্ধের প্রভাবের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন কর্মরত সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর এক বছরে কর্মরত সামরিক সদস্যদের আত্মহত্যার এটিই সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়া আরও ১৭ জনের আত্মহত্যার তথ্য সামনে এসেছে।

সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে অংশ নেওয়ার পর সামরিক বাহিনী ছেড়ে দেওয়া সদস্যদের মধ্যেও আত্মহত্যার ঘটনা ঘটছে। কর্মরত ও অব্যাহতিপ্রাপ্ত মিলিয়ে চলতি বছর অন্তত ৪০ জন সামরিক সদস্যের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।

হারেৎসের উদ্ধৃত সামরিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের ৭৩ জন কর্মরত সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ২০২৩ সালের শেষ তিন মাসে সাতজন, ২০২৪ সালে ২১ জন, ২০২৫ সালে ২২ জন এবং চলতি বছর ২৩ জন রয়েছেন।

তবে এই হিসাবে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করা সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে যুদ্ধের পর সামরিক সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের তুলনায় বেশি হতে পারে।

শুধু সেনাবাহিনী নয়, চলতি বছর ইসরায়েলের পাঁচ পুলিশ কর্মকর্তার আত্মহত্যার তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে।

গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব এবং সামরিক সদস্যদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা প্রতিরোধবিষয়ক গবেষক ইয়োসি লেভি-বেলজ সতর্ক করেছেন, যুদ্ধের অভিজ্ঞতা ও দীর্ঘ সময়ের মানসিক চাপের কারণে সামরিক সদস্যদের জন্য আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তাঁর মতে, বিশেষ করে যুদ্ধফেরত ও রিজার্ভ বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়েও দেশটির নিরাপত্তা বাহিনীর ভেতর উদ্বেগ তৈরি হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ নিউজকে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম তীরে ‘হিলটপ ইয়ুথ’ নামে পরিচিত উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁর অভিযোগ, এসব হামলার পেছনে সংগঠিত গোষ্ঠী রয়েছে, যারা ফিলিস্তিনিদের এলাকা থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে কাজ করছে।

ওই কর্মকর্তা এসব কর্মকাণ্ডকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, সহিংসতার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সহিংসতা ইসরায়েলের অভ্যন্তরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত শনিবার রাতে রামাল্লার আশপাশের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ ওঠে। হামলাকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িঘরের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে যায়। এসব ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ।

অন্যদিকে গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার বন্ধের দাবি জানিয়েছে দেশটির ডানপন্থী সংগঠন বিতসালমো।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটির প্রধান শাই গ্লিক কান ১১-এর প্রধান নির্বাহী গোলান ইয়োকপাজকে চিঠি দিয়ে বুধবারের জন্য নির্ধারিত অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনটিতে গাজায় ইসরায়েলি সেনাদের কথিত ‘মসকুইটো প্রোটোকল’ ব্যবহারের বিষয়টি অনুসন্ধান করার কথা রয়েছে। এই পদ্ধতিতে সামরিক অভিযানের সময় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিপজ্জনক স্থানে সেনাদের আগে পাঠানো বা সামনে অবস্থান করতে বাধ্য করার অভিযোগ রয়েছে।

বিতসালমোর আশঙ্কা, এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন বিদেশি সংস্থাগুলো ইসরায়েলি সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে তদন্ত কিংবা গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে ব্যবহার করতে পারে।

মানবঢাল ব্যবহারের অভিযোগ অবশ্য নতুন নয়। গাজা ও পশ্চিম তীরে এ ধরনের অন্তত ১৬টি ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সামরিক সদস্যদের আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজায় মানবঢাল ব্যবহারের অভিযোগ, তিনটি পৃথক ঘটনাই ইসরায়েলের সামরিক ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র :  আনাদোলু এজেন্সি

ট্যাগ : গাজা যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জনের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

গাজায় দীর্ঘ যুদ্ধের প্রভাবের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন কর্মরত সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর এক বছরে কর্মরত সামরিক সদস্যদের আত্মহত্যার এটিই সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়া আরও ১৭ জনের আত্মহত্যার তথ্য সামনে এসেছে।

সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে অংশ নেওয়ার পর সামরিক বাহিনী ছেড়ে দেওয়া সদস্যদের মধ্যেও আত্মহত্যার ঘটনা ঘটছে। কর্মরত ও অব্যাহতিপ্রাপ্ত মিলিয়ে চলতি বছর অন্তত ৪০ জন সামরিক সদস্যের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।

হারেৎসের উদ্ধৃত সামরিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের ৭৩ জন কর্মরত সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ২০২৩ সালের শেষ তিন মাসে সাতজন, ২০২৪ সালে ২১ জন, ২০২৫ সালে ২২ জন এবং চলতি বছর ২৩ জন রয়েছেন।

তবে এই হিসাবে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করা সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে যুদ্ধের পর সামরিক সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের তুলনায় বেশি হতে পারে।

শুধু সেনাবাহিনী নয়, চলতি বছর ইসরায়েলের পাঁচ পুলিশ কর্মকর্তার আত্মহত্যার তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে।

গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব এবং সামরিক সদস্যদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা প্রতিরোধবিষয়ক গবেষক ইয়োসি লেভি-বেলজ সতর্ক করেছেন, যুদ্ধের অভিজ্ঞতা ও দীর্ঘ সময়ের মানসিক চাপের কারণে সামরিক সদস্যদের জন্য আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তাঁর মতে, বিশেষ করে যুদ্ধফেরত ও রিজার্ভ বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়েও দেশটির নিরাপত্তা বাহিনীর ভেতর উদ্বেগ তৈরি হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ নিউজকে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম তীরে ‘হিলটপ ইয়ুথ’ নামে পরিচিত উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁর অভিযোগ, এসব হামলার পেছনে সংগঠিত গোষ্ঠী রয়েছে, যারা ফিলিস্তিনিদের এলাকা থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে কাজ করছে।

ওই কর্মকর্তা এসব কর্মকাণ্ডকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, সহিংসতার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সহিংসতা ইসরায়েলের অভ্যন্তরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত শনিবার রাতে রামাল্লার আশপাশের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ ওঠে। হামলাকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িঘরের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে যায়। এসব ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ।

অন্যদিকে গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার বন্ধের দাবি জানিয়েছে দেশটির ডানপন্থী সংগঠন বিতসালমো।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটির প্রধান শাই গ্লিক কান ১১-এর প্রধান নির্বাহী গোলান ইয়োকপাজকে চিঠি দিয়ে বুধবারের জন্য নির্ধারিত অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনটিতে গাজায় ইসরায়েলি সেনাদের কথিত ‘মসকুইটো প্রোটোকল’ ব্যবহারের বিষয়টি অনুসন্ধান করার কথা রয়েছে। এই পদ্ধতিতে সামরিক অভিযানের সময় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিপজ্জনক স্থানে সেনাদের আগে পাঠানো বা সামনে অবস্থান করতে বাধ্য করার অভিযোগ রয়েছে।

বিতসালমোর আশঙ্কা, এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন বিদেশি সংস্থাগুলো ইসরায়েলি সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে তদন্ত কিংবা গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে ব্যবহার করতে পারে।

মানবঢাল ব্যবহারের অভিযোগ অবশ্য নতুন নয়। গাজা ও পশ্চিম তীরে এ ধরনের অন্তত ১৬টি ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সামরিক সদস্যদের আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজায় মানবঢাল ব্যবহারের অভিযোগ, তিনটি পৃথক ঘটনাই ইসরায়েলের সামরিক ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র :  আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ