ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ন্যাশনাল ব্যাংককে গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার নির্দেশ গভর্নরের

সংগৃহীত ছবি
ফলো করুন

আগের চেয়ে তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানতের টাকা পরিশোধ করার জন্য ন্যাশনাল ব্যাংক পিএলসিকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আগামী ১৫ অক্টোবর থেকে যাতে গ্রাহকরা নিজেদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে নানাবিধ ঋণ অনিয়মে ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে গভর্নর ব্যাংকটির বর্তমান তারল্য পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং গ্রাহকদের স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনার তাগিদ দেন।

গভর্নর নির্দেশ দেন, আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা এবং এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে, যেন আমানতকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ব্যাপক ঋণ অনিয়ম ও খেলাপি ঋণের অস্বাভাবিক বোঝায় তীব্র আর্থিক সংকটে পড়ে ন্যাশনাল ব্যাংক। তারল্য সংকটের কারণে সাধারণ গ্রাহকরা চাহিদামতো নিজেদের জমানো টাকা তুলতে না পারায় ব্যাংকটির প্রতি জনআস্থা কমে যায় এবং নতুন আমানত আসাও হ্রাস পায়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা ও নীতিগত সহযোগিতার মাধ্যমে ব্যাংকটিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক গভর্নর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ন্যাশনাল ব্যাংককে গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার নির্দেশ গভর্নরের

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আগের চেয়ে তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানতের টাকা পরিশোধ করার জন্য ন্যাশনাল ব্যাংক পিএলসিকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আগামী ১৫ অক্টোবর থেকে যাতে গ্রাহকরা নিজেদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে নানাবিধ ঋণ অনিয়মে ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে গভর্নর ব্যাংকটির বর্তমান তারল্য পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং গ্রাহকদের স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনার তাগিদ দেন।

গভর্নর নির্দেশ দেন, আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা এবং এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে, যেন আমানতকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ব্যাপক ঋণ অনিয়ম ও খেলাপি ঋণের অস্বাভাবিক বোঝায় তীব্র আর্থিক সংকটে পড়ে ন্যাশনাল ব্যাংক। তারল্য সংকটের কারণে সাধারণ গ্রাহকরা চাহিদামতো নিজেদের জমানো টাকা তুলতে না পারায় ব্যাংকটির প্রতি জনআস্থা কমে যায় এবং নতুন আমানত আসাও হ্রাস পায়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা ও নীতিগত সহযোগিতার মাধ্যমে ব্যাংকটিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ