ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

ফাইল ছবি
ফলো করুন

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লেগেছে। নভেম্বরের প্রথম ১৮ দিনে মাত্র ৩১৭টি কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানা থেকে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫ কোটি ৯০ লাখ পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

সংগঠনটি জানিয়েছে, চলমান অস্থিরতার কারণে শিল্প খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর তথ্য সংগ্রহ করা হয়। জরিপে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত উৎপাদন ব্যাহত হওয়া, ব্যবসায়িক ক্ষতি এবং বিদেশি ক্রয়াদেশ স্থানান্তরের তথ্য পর্যালোচনা করা হয়েছে।

বিজিএমইএর জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানাগুলোতে এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

উৎপাদন বন্ধ ও ব্যাহত হওয়ার ফলে এসব প্রতিষ্ঠানের মোট ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে সংগঠনটি। রপ্তানির এফওবি বা ফ্রি অন বোর্ড মূল্য বিবেচনায় এই হিসাব করা হয়েছে।

তবে কারখানাগুলোর ক্ষতি শুধু উৎপাদন বন্ধ থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কেও চাপ তৈরি হয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, অনেক প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।

চলমান উৎপাদন সংকট ও রপ্তানি কার্যক্রমে বিঘ্নের কারণে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় বাড়ানোর আবেদন করেছিলেন পোশাক রপ্তানিকারকেরা।

উৎপাদন ক্ষতির পাশাপাশি বিদেশি ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে বড় উদ্বেগ হিসেবে দেখছে বিজিএমইএ।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনে বিদেশি ক্রেতারা নিশ্চিত করা ক্রয়াদেশের মধ্য থেকে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএ মনে করছে, বিদেশি ক্রেতাদের এমন সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতি তাঁদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

সংগঠনটির মতে, উৎপাদন ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

বিজিএমইএ জানিয়েছে, জরিপে যে ক্ষতির হিসাব পাওয়া গেছে, তা সামগ্রিক পরিস্থিতির পূর্ণ চিত্র নয়।

সংগঠনটির হিসাবে, চলমান অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। কিন্তু সীমিত সময়ের মধ্যে পরিচালিত জরিপে তথ্য দিয়েছে ৩১৭টি কারখানা।

ফলে ক্ষতিগ্রস্ত সব কারখানার উৎপাদন ও ব্যবসায়িক লোকসান এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।

এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রাথমিক জরিপে পাওয়া ৪২৮ মিলিয়ন ডলারের চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করছে বিজিএমইএ।

বিজিএমইএর মতে, চলমান সংকটের প্রভাব তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিস্তৃত হতে পারে।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প যে নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছে, উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তা সেই অবস্থানকে দুর্বল করতে পারে।

বিশেষ করে নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়টিকে ভবিষ্যৎ রপ্তানির জন্য উদ্বেগজনক মনে করছে সংগঠনটি।

এর আগে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে বিঘ্ন, রপ্তানি আদেশ বাতিল, অতিরিক্ত পরিবহন ব্যয় এবং মূল্যছাড়ের তথ্য সংগ্রহে সদস্য কারখানাগুলোকে অনুরোধ করেছিল বিজিএমইএ।

দেশের অর্থনীতি এবং পোশাকশিল্পের সঙ্গে যুক্ত লাখ লাখ শ্রমিকের জীবিকার স্বার্থে চলমান সংকট দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

সংগঠনটি মনে করছে, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা, নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য সরবরাহ এবং বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

একই সঙ্গে শিল্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বিজিএমইএ।

সংগঠনটির আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে বর্তমান উৎপাদন ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রয়াদেশ ও ব্যবসায়িক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ট্যাগ : বিজিএমইএ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লেগেছে। নভেম্বরের প্রথম ১৮ দিনে মাত্র ৩১৭টি কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানা থেকে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫ কোটি ৯০ লাখ পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

সংগঠনটি জানিয়েছে, চলমান অস্থিরতার কারণে শিল্প খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর তথ্য সংগ্রহ করা হয়। জরিপে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত উৎপাদন ব্যাহত হওয়া, ব্যবসায়িক ক্ষতি এবং বিদেশি ক্রয়াদেশ স্থানান্তরের তথ্য পর্যালোচনা করা হয়েছে।

বিজিএমইএর জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানাগুলোতে এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

উৎপাদন বন্ধ ও ব্যাহত হওয়ার ফলে এসব প্রতিষ্ঠানের মোট ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে সংগঠনটি। রপ্তানির এফওবি বা ফ্রি অন বোর্ড মূল্য বিবেচনায় এই হিসাব করা হয়েছে।

তবে কারখানাগুলোর ক্ষতি শুধু উৎপাদন বন্ধ থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কেও চাপ তৈরি হয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, অনেক প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।

চলমান উৎপাদন সংকট ও রপ্তানি কার্যক্রমে বিঘ্নের কারণে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় বাড়ানোর আবেদন করেছিলেন পোশাক রপ্তানিকারকেরা।

উৎপাদন ক্ষতির পাশাপাশি বিদেশি ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে বড় উদ্বেগ হিসেবে দেখছে বিজিএমইএ।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনে বিদেশি ক্রেতারা নিশ্চিত করা ক্রয়াদেশের মধ্য থেকে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএ মনে করছে, বিদেশি ক্রেতাদের এমন সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতি তাঁদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

সংগঠনটির মতে, উৎপাদন ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

বিজিএমইএ জানিয়েছে, জরিপে যে ক্ষতির হিসাব পাওয়া গেছে, তা সামগ্রিক পরিস্থিতির পূর্ণ চিত্র নয়।

সংগঠনটির হিসাবে, চলমান অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। কিন্তু সীমিত সময়ের মধ্যে পরিচালিত জরিপে তথ্য দিয়েছে ৩১৭টি কারখানা।

ফলে ক্ষতিগ্রস্ত সব কারখানার উৎপাদন ও ব্যবসায়িক লোকসান এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।

এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রাথমিক জরিপে পাওয়া ৪২৮ মিলিয়ন ডলারের চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করছে বিজিএমইএ।

বিজিএমইএর মতে, চলমান সংকটের প্রভাব তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিস্তৃত হতে পারে।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প যে নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছে, উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তা সেই অবস্থানকে দুর্বল করতে পারে।

বিশেষ করে নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়টিকে ভবিষ্যৎ রপ্তানির জন্য উদ্বেগজনক মনে করছে সংগঠনটি।

এর আগে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে বিঘ্ন, রপ্তানি আদেশ বাতিল, অতিরিক্ত পরিবহন ব্যয় এবং মূল্যছাড়ের তথ্য সংগ্রহে সদস্য কারখানাগুলোকে অনুরোধ করেছিল বিজিএমইএ।

দেশের অর্থনীতি এবং পোশাকশিল্পের সঙ্গে যুক্ত লাখ লাখ শ্রমিকের জীবিকার স্বার্থে চলমান সংকট দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

সংগঠনটি মনে করছে, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা, নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য সরবরাহ এবং বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

একই সঙ্গে শিল্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বিজিএমইএ।

সংগঠনটির আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে বর্তমান উৎপাদন ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রয়াদেশ ও ব্যবসায়িক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ