ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এবার বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩টি সোনার ডিম, দাম কত?

এবার বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩টি সোনার ডিম, দাম কত?
সংগৃহীত ছবি
ফলো করুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীর থেকে অভিনব কায়দায় লুকানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত এই সোনার ওজন ১ হাজার ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর জি৯ ৫১৮) সোনা চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে নজরদারি জোরদার করা হয়।

একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামের এক যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে লাগেজ সংগ্রহের জন্য ব্যাগেজ বেল্ট নম্বর-২ এলাকায় পৌঁছালে তার চলাফেরায় সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত প্রতি পিস সোনার পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম এবং এর বিশুদ্ধতার মান ২৪ ক্যারেট। বিশেষজ্ঞ স্বর্ণকারের প্রাথমিক প্রত্যয়ন অনুযায়ী, এসব পেস্ট পরিশোধন করলে প্রায় ১ হাজার গ্রাম বা ১ কেজি খাঁটি স্বর্ণ মিলবে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ : শাহজালাল বিমানবন্দর স্বর্ণ চোরাচালান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


এবার বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩টি সোনার ডিম, দাম কত?

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীর থেকে অভিনব কায়দায় লুকানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত এই সোনার ওজন ১ হাজার ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর জি৯ ৫১৮) সোনা চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে নজরদারি জোরদার করা হয়।

একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামের এক যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে লাগেজ সংগ্রহের জন্য ব্যাগেজ বেল্ট নম্বর-২ এলাকায় পৌঁছালে তার চলাফেরায় সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত প্রতি পিস সোনার পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম এবং এর বিশুদ্ধতার মান ২৪ ক্যারেট। বিশেষজ্ঞ স্বর্ণকারের প্রাথমিক প্রত্যয়ন অনুযায়ী, এসব পেস্ট পরিশোধন করলে প্রায় ১ হাজার গ্রাম বা ১ কেজি খাঁটি স্বর্ণ মিলবে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ