ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে কয়েক দশক ধরে পাকিস্তানি সেনাদের উপস্থিতি: আইএসপিআর

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যরা কয়েক দশক ধরেই বিভিন্ন ভূমিকা ও ক্ষেত্রে অবস্থান করছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বুধবার (৭ অক্টোবর) সিএনএনের এক প্রশ্নের জবাবে তিনি পাকিস্তানি সেনাদের সৌদি আরবে দীর্ঘদিনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

আইএসপিআর মহাপরিচালক বলেন, মক্কা প্রতিরক্ষা জোট কোনো আকস্মিক সিদ্ধান্তের ফল নয়। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে রিয়াদে অনুষ্ঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির জরুরি বৈঠকে তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে একমত হয়। একই সঙ্গে সৌদি আরবে সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা ‘দ্রুত মোতায়েন’ নিশ্চিত করার বিষয়েও তারা সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, অনুমোদিত ব্যবস্থা এবং নিজ নিজ দেশের আইন অনুসরণ করে সামরিক প্রস্তুতি, সমন্বয় ও সক্ষমতা বাড়ানোর জন্য এই সেনা মোতায়েন করা হবে।

চলতি বছরের আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী, সদস্য দেশগুলোর যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে অন্য সব সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

সূত্র : জিও নিউজ।

ট্যাগ : সৌদি আরব পাকিস্তান তুরস্ক আইএসপিআর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে কয়েক দশক ধরে পাকিস্তানি সেনাদের উপস্থিতি: আইএসপিআর

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যরা কয়েক দশক ধরেই বিভিন্ন ভূমিকা ও ক্ষেত্রে অবস্থান করছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বুধবার (৭ অক্টোবর) সিএনএনের এক প্রশ্নের জবাবে তিনি পাকিস্তানি সেনাদের সৌদি আরবে দীর্ঘদিনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

আইএসপিআর মহাপরিচালক বলেন, মক্কা প্রতিরক্ষা জোট কোনো আকস্মিক সিদ্ধান্তের ফল নয়। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে রিয়াদে অনুষ্ঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির জরুরি বৈঠকে তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে একমত হয়। একই সঙ্গে সৌদি আরবে সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা ‘দ্রুত মোতায়েন’ নিশ্চিত করার বিষয়েও তারা সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, অনুমোদিত ব্যবস্থা এবং নিজ নিজ দেশের আইন অনুসরণ করে সামরিক প্রস্তুতি, সমন্বয় ও সক্ষমতা বাড়ানোর জন্য এই সেনা মোতায়েন করা হবে।

চলতি বছরের আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী, সদস্য দেশগুলোর যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে অন্য সব সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

সূত্র : জিও নিউজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ