ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপানের বিপক্ষে শুরুতে নাও দেখা যেতে পারে নেইমারকে

সংগৃহীত ছবি
ফলো করুন

বিশ্বকাপের নকআউট পর্বে একটি ছোট ভুলও বিদায়ের কারণ হতে পারে। তাই জাপানের মতো গতিময় প্রতিপক্ষের বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ের আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চান না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল দলে সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন একটাই, জাপানের বিপক্ষে কি শুরু থেকেই খেলবেন নেইমার? আনচেলত্তির কথায় আপাতত সেই সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলেছে।

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানান, নেইমার আগের চেয়ে অনেক বেশি ফিট। তবে তিনি কতক্ষণ মাঠে থাকবেন, তা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর।

নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে জাতীয় দলের জার্সিতে ৯৮১ দিন পর ফিরেছিলেন। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রাজিলের ৩-০ গোলের জয়ে নেইমার প্রায় ১৫ মিনিট খেলেন। 

জাপানের বিপক্ষে তাঁর খেলার সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, নেইমার নিজেকে ভালোভাবে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে তার উন্নতি হয়েছে। পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও এখন সে ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত।

জাপানকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, নকআউট পর্বে ম্যাচের চাপ আলাদা। অতিরিক্ত সময় বা টাইব্রেকারের মতো পরিস্থিতির জন্যও দলকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। 

আগের ম্যাচে মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট পজিশনে না রেখে খেলানোর কৌশল কাজে দিয়েছে বলেও মনে করেন আনচেলত্তি। তাঁর মতে, প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে খেলোয়াড়দের পজিশন অদলবদল গুরুত্বপূর্ণ। ব্রুনো, পাকেতা ও কুনিয়া গত দুই ম্যাচে সেই কৌশল ভালোভাবে বাস্তবায়ন করেছেন।

রয়টার্স জানিয়েছে, গত অক্টোবরে জাপানের কাছে ৩-২ গোলে হারের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়েই এবার নকআউট লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। 

জাপানকে হারাতে পারলে ব্রাজিল শেষ ষোলোয় উঠবে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নরওয়ে অথবা আইভরিকোস্ট।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ব্রাজিল ফুটবল দল নেইমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে শুরুতে নাও দেখা যেতে পারে নেইমারকে

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের নকআউট পর্বে একটি ছোট ভুলও বিদায়ের কারণ হতে পারে। তাই জাপানের মতো গতিময় প্রতিপক্ষের বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ের আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চান না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল দলে সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন একটাই, জাপানের বিপক্ষে কি শুরু থেকেই খেলবেন নেইমার? আনচেলত্তির কথায় আপাতত সেই সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলেছে।

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানান, নেইমার আগের চেয়ে অনেক বেশি ফিট। তবে তিনি কতক্ষণ মাঠে থাকবেন, তা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর।

নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে জাতীয় দলের জার্সিতে ৯৮১ দিন পর ফিরেছিলেন। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রাজিলের ৩-০ গোলের জয়ে নেইমার প্রায় ১৫ মিনিট খেলেন। 

জাপানের বিপক্ষে তাঁর খেলার সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, নেইমার নিজেকে ভালোভাবে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে তার উন্নতি হয়েছে। পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও এখন সে ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত।

জাপানকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, নকআউট পর্বে ম্যাচের চাপ আলাদা। অতিরিক্ত সময় বা টাইব্রেকারের মতো পরিস্থিতির জন্যও দলকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। 

আগের ম্যাচে মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট পজিশনে না রেখে খেলানোর কৌশল কাজে দিয়েছে বলেও মনে করেন আনচেলত্তি। তাঁর মতে, প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে খেলোয়াড়দের পজিশন অদলবদল গুরুত্বপূর্ণ। ব্রুনো, পাকেতা ও কুনিয়া গত দুই ম্যাচে সেই কৌশল ভালোভাবে বাস্তবায়ন করেছেন।

রয়টার্স জানিয়েছে, গত অক্টোবরে জাপানের কাছে ৩-২ গোলে হারের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়েই এবার নকআউট লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। 

জাপানকে হারাতে পারলে ব্রাজিল শেষ ষোলোয় উঠবে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নরওয়ে অথবা আইভরিকোস্ট।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ