ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রবাসীদের জন্য পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব

প্রবাসীদের জন্য পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার (ওয়ার্ক ভিসা) আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই পরিবারের যোগ্য সদস্যদের দেশটিতে নিয়ে যাওয়ার বিশেষ সুযোগ চালু করেছে সৌদি সরকার। নতুন এই নিয়মের আওতায় একজন দক্ষ কর্মী নিজের কর্মসংস্থান ভিসা অনুমোদনের প্রক্রিয়াকালীন অবস্থাতেই স্বামী বা স্ত্রী এবং সন্তানদের জন্য পারিবারিক প্রবেশ ভিসার আবেদন শুরু করতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে বসবাসকারী পেশাজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিশ্বমানের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সমন্বয়ে এই নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে।

নতুন ব্যবস্থার অধীনে একজন যোগ্য দক্ষ প্রবাসী কর্মী তার স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে আনার জন্য প্রাথমিক পর্যায় থেকেই আবেদন করতে পারবেন। এর ফলে পারিবারিক ভিসার প্রক্রিয়া শুরু করার জন্য কর্মীকে আর নিজের ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তবে এ সুবিধা পেতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট নীতিমালার নির্ধারিত সব শর্ত ও মানদণ্ড পূরণ করতে হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, পরিবারের যোগ্য সদস্যরা প্রবেশ ভিসা নিয়ে সৌদিতে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন অনুযায়ী পরবর্তীতে তাদের স্থায়ী বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট (ইকামা) ইস্যু সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

ট্যাগ : সৌদি আরব ভিসা প্রবাসী কর্মী সৌদি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


প্রবাসীদের জন্য পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার (ওয়ার্ক ভিসা) আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই পরিবারের যোগ্য সদস্যদের দেশটিতে নিয়ে যাওয়ার বিশেষ সুযোগ চালু করেছে সৌদি সরকার। নতুন এই নিয়মের আওতায় একজন দক্ষ কর্মী নিজের কর্মসংস্থান ভিসা অনুমোদনের প্রক্রিয়াকালীন অবস্থাতেই স্বামী বা স্ত্রী এবং সন্তানদের জন্য পারিবারিক প্রবেশ ভিসার আবেদন শুরু করতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে বসবাসকারী পেশাজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিশ্বমানের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সমন্বয়ে এই নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে।

নতুন ব্যবস্থার অধীনে একজন যোগ্য দক্ষ প্রবাসী কর্মী তার স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে আনার জন্য প্রাথমিক পর্যায় থেকেই আবেদন করতে পারবেন। এর ফলে পারিবারিক ভিসার প্রক্রিয়া শুরু করার জন্য কর্মীকে আর নিজের ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তবে এ সুবিধা পেতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট নীতিমালার নির্ধারিত সব শর্ত ও মানদণ্ড পূরণ করতে হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, পরিবারের যোগ্য সদস্যরা প্রবেশ ভিসা নিয়ে সৌদিতে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন অনুযায়ী পরবর্তীতে তাদের স্থায়ী বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট (ইকামা) ইস্যু সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ