ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষে'পণাস্ত্র হা'মলা

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষে'পণাস্ত্র হা'মলা
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের কৌশলগত এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বুধবার (৭ অক্টোবর) ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ওই সময় মিসরের কায়রো থেকে আসা একটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণের মাত্র কয়েক মিনিট বাকি ছিল। সম্ভাব্য বিপর্যয় এড়াতে ফ্লাইটটিকে দ্রুত গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয় এবং রানওয়েতে পার্ক করা আরও দুটি বিমানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হুতি নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনি ভূখণ্ডের অন্যতম প্রধান আন্তর্জাতিক যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হয় এই এডেন বিমানবন্দর।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তর আকাশসীমায় হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা সফলভাবে ধ্বংস করা হয়েছে। জোটের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে ছোড়া হয়েছিল এবং উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি লক্ষ্য করে অচিরেই বিমান হামলা চালানো হবে।

অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পাল্টা দাবি করেছেন, তারা একাধিক ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের আবহা বিমানবন্দর ও একটি সামরিক ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ কিং খালিদ বা আবহা বিমানবন্দরে আঘাত হানার দাবি নিশ্চিত করেনি। লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলো পুনর্দখলে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর পাল্টা অভিযানের মুখে হুতিরা তাদের দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ আরও জোরদার করেছে।

ট্যাগ : ডেন বিমানবন্দর হামলা হুতি ক্ষেপণাস্ত্র হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষে'পণাস্ত্র হা'মলা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের কৌশলগত এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বুধবার (৭ অক্টোবর) ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ওই সময় মিসরের কায়রো থেকে আসা একটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণের মাত্র কয়েক মিনিট বাকি ছিল। সম্ভাব্য বিপর্যয় এড়াতে ফ্লাইটটিকে দ্রুত গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয় এবং রানওয়েতে পার্ক করা আরও দুটি বিমানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হুতি নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনি ভূখণ্ডের অন্যতম প্রধান আন্তর্জাতিক যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হয় এই এডেন বিমানবন্দর।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তর আকাশসীমায় হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা সফলভাবে ধ্বংস করা হয়েছে। জোটের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে ছোড়া হয়েছিল এবং উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি লক্ষ্য করে অচিরেই বিমান হামলা চালানো হবে।

অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পাল্টা দাবি করেছেন, তারা একাধিক ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের আবহা বিমানবন্দর ও একটি সামরিক ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ কিং খালিদ বা আবহা বিমানবন্দরে আঘাত হানার দাবি নিশ্চিত করেনি। লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলো পুনর্দখলে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর পাল্টা অভিযানের মুখে হুতিরা তাদের দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ আরও জোরদার করেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ