ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষে'পণাস্ত্র হা'মলা

ইয়েমেনের কৌশলগত এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।বুধবার (৭ অক্টোবর) ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ওই সময় মিসরের কায়রো থেকে আসা একটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণের মাত্র কয়েক মিনিট বাকি ছিল। সম্ভাব্য বিপর্যয় এড়াতে ফ্লাইটটিকে দ্রুত গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয় এবং রানওয়েতে পার্ক করা আরও দুটি বিমানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হুতি নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনি ভূখণ্ডের অন্যতম প্রধান আন্তর্জাতিক যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হয় এই এডেন বিমানবন্দর।এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তর আকাশসীমায় হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা সফলভাবে ধ্বংস করা হয়েছে। জোটের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে ছোড়া হয়েছিল এবং উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি লক্ষ্য করে অচিরেই বিমান হামলা চালানো হবে।অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পাল্টা দাবি করেছেন, তারা একাধিক ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের আবহা বিমানবন্দর ও একটি সামরিক ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ কিং খালিদ বা আবহা বিমানবন্দরে আঘাত হানার দাবি নিশ্চিত করেনি। লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলো পুনর্দখলে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর পাল্টা অভিযানের মুখে হুতিরা তাদের দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ আরও জোরদার করেছে।

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষে'পণাস্ত্র হা'মলা