ঢাকাকে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো করার আগে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই সরকারের পরিকল্পনা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, তার নির্বাচনী এলাকায় তীব্র গ্যাস ও পানি সংকটের পাশাপাশি বায়ুদূষণ, মাদক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যায় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ইশরাক হোসেন বলেন, ‘এ আসনে তীব্র গ্যাস সংকট, পানি সংকট, বায়ু দূষণ, মাদক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু নাগরিক সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। সমস্যাগুলো চিহ্নিত করে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগে নথি পাঠানো হয়েছে।’
নগর উন্নয়নে সরকারের অগ্রাধিকারের কথা জানিয়ে তিনি বলেন, ‘মালয়েশিয়া সিঙ্গাপুর নয়, ঢাকাকে আগে বাসযোগ্য করার পরিকল্পনা এই সরকারের।’
চিহ্নিত নাগরিক সমস্যাগুলো একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী।
মন্তব্যসমূহ