ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোনালদোই পর্তুগালের সর্বশ্রেষ্ঠ প্রতীক: ব্রুনো ফার্নান্দেস

ছবি : সংগৃহিত
ফলো করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় তৈরি হওয়া বিতর্কের মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন ব্রুনো ফার্নান্দেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারের মতে, পরিস্থিতি যেদিকেই গড়াক, পর্তুগালের ফুটবল ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রতীক হিসেবেই রোনালদোর অবস্থান থাকবে। 

চলমান নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকবেন না বলে কোচ জর্জ জেসুসের কাছ থেকে জানার পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। তাকে ছাড়াই ডেনমার্কের মাঠে ৪-২ গোলে জয় পায় পর্তুগাল। 

রোনালদোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে ব্রুনো ফার্নান্দেস বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বিষয়ে বলতে গেলে, তার সাথে আমার কথা হয়েছে। আমি তাকে যা বলেছিলাম এবং এখানেও যা পুনর্ব্যক্ত করছি তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যা-ই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো রোনালদো কখনোই আমাদের জাতীয় দল, আমাদের ফুটবল এবং আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ প্রতীক হিসেবে তার অবস্থান হারাবেন না। কারণ পর্তুগাল তো বটেই, পুরো বিশ্বজুড়েই তিনি অসামান্য অবদান রেখেছেন।’ 

পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার রোনালদোর আকস্মিকভাবে ক্যাম্প ছাড়ার পর জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। 

ঘটনাটি নিয়ে পর্তুগালের সমর্থকদের মধ্যে বিভক্তি না তৈরির আহ্বান জানিয়েছেন ব্রুনো। তিনি বলেন, ‘সর্বকালের সেরাদের তালিকায় তো বটেই, বরং সব পর্তুগিজ মানুষের হৃদয়েও তার একটি বিশেষ ও স্থায়ী জায়গা রয়েছে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, আমাদের উচিত বিভেদ সৃষ্টি করা বন্ধ করা।’

জাতীয় দলের ভেতরে কোনো বিভাজন নেই বলেও জোর দিয়ে জানিয়েছেন ব্রুনো। তার ভাষ্য, ‘জাতীয় দলে কোনো বিভাজন নেই; এটি একটি অবিভক্ত দল এবং ভবিষ্যতেও এমনই থাকবে বাইরে থেকে যতই নানা কথা বা গুঞ্জন আসুক না কেন। আমরা এই বিতর্কের বাইরেই আছি। তবে আমার অনুরোধ, দেশ যেন কোনো বিভাজনের পথে না যায় বা কাউকে বেছে নেওয়ার মতো পরিস্থিতিতে না পড়ে; বরং সব পক্ষের প্রতিই যেন সম্মান দেখানো হয়। একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি, রোনালদো আমাদের জাতীয় দলের সবচেয়ে বড় আইকন এবং তিনি সবার শ্রদ্ধার পাত্র। তাকে কে বেশি পছন্দ করেন আর কে কম, সেটা এখানে কোনো বিষয় নয়।’ 

রোনালদোকে শুরুর একাদশে না রেখেই নরওয়ে ও ডেনমার্কের বিপক্ষে জয় পেয়েছে পর্তুগাল। রোববার (৪ অক্টোবর) পোর্তোতে আবার নরওয়ের মুখোমুখি হবে দলটি। 

রোনালদোকে ‘পর্তুগালের প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন কোচ জর্জ জেসুসও। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি রোনালদোকে ঘিরে চলমান বিতর্কের পরিবর্তে ম্যাচেই মনোযোগ রাখতে চান। ম্যাচ শেষে এ বিষয়ে কথা বলার সুযোগ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

৭২ বছর বয়সী জেসুস বলেন, ‘আমি এখন দলের ওপর এবং প্রতিপক্ষ নরওয়ের ওপরই মনোযোগ দিচ্ছি, যারা ইউরোপের সেরা পাঁচটি দলের একটি। এই মুহূর্তে সেটাই আমাদের মূল বিবেচ্য বিষয়।’

ট্যাগ : ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল ব্রুনো ফার্নান্দেস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রোনালদোই পর্তুগালের সর্বশ্রেষ্ঠ প্রতীক: ব্রুনো ফার্নান্দেস

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় তৈরি হওয়া বিতর্কের মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন ব্রুনো ফার্নান্দেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারের মতে, পরিস্থিতি যেদিকেই গড়াক, পর্তুগালের ফুটবল ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রতীক হিসেবেই রোনালদোর অবস্থান থাকবে। 

চলমান নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকবেন না বলে কোচ জর্জ জেসুসের কাছ থেকে জানার পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। তাকে ছাড়াই ডেনমার্কের মাঠে ৪-২ গোলে জয় পায় পর্তুগাল। 

রোনালদোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে ব্রুনো ফার্নান্দেস বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বিষয়ে বলতে গেলে, তার সাথে আমার কথা হয়েছে। আমি তাকে যা বলেছিলাম এবং এখানেও যা পুনর্ব্যক্ত করছি তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যা-ই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো রোনালদো কখনোই আমাদের জাতীয় দল, আমাদের ফুটবল এবং আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ প্রতীক হিসেবে তার অবস্থান হারাবেন না। কারণ পর্তুগাল তো বটেই, পুরো বিশ্বজুড়েই তিনি অসামান্য অবদান রেখেছেন।’ 

পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার রোনালদোর আকস্মিকভাবে ক্যাম্প ছাড়ার পর জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। 

ঘটনাটি নিয়ে পর্তুগালের সমর্থকদের মধ্যে বিভক্তি না তৈরির আহ্বান জানিয়েছেন ব্রুনো। তিনি বলেন, ‘সর্বকালের সেরাদের তালিকায় তো বটেই, বরং সব পর্তুগিজ মানুষের হৃদয়েও তার একটি বিশেষ ও স্থায়ী জায়গা রয়েছে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, আমাদের উচিত বিভেদ সৃষ্টি করা বন্ধ করা।’

জাতীয় দলের ভেতরে কোনো বিভাজন নেই বলেও জোর দিয়ে জানিয়েছেন ব্রুনো। তার ভাষ্য, ‘জাতীয় দলে কোনো বিভাজন নেই; এটি একটি অবিভক্ত দল এবং ভবিষ্যতেও এমনই থাকবে বাইরে থেকে যতই নানা কথা বা গুঞ্জন আসুক না কেন। আমরা এই বিতর্কের বাইরেই আছি। তবে আমার অনুরোধ, দেশ যেন কোনো বিভাজনের পথে না যায় বা কাউকে বেছে নেওয়ার মতো পরিস্থিতিতে না পড়ে; বরং সব পক্ষের প্রতিই যেন সম্মান দেখানো হয়। একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি, রোনালদো আমাদের জাতীয় দলের সবচেয়ে বড় আইকন এবং তিনি সবার শ্রদ্ধার পাত্র। তাকে কে বেশি পছন্দ করেন আর কে কম, সেটা এখানে কোনো বিষয় নয়।’ 

রোনালদোকে শুরুর একাদশে না রেখেই নরওয়ে ও ডেনমার্কের বিপক্ষে জয় পেয়েছে পর্তুগাল। রোববার (৪ অক্টোবর) পোর্তোতে আবার নরওয়ের মুখোমুখি হবে দলটি। 

রোনালদোকে ‘পর্তুগালের প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন কোচ জর্জ জেসুসও। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি রোনালদোকে ঘিরে চলমান বিতর্কের পরিবর্তে ম্যাচেই মনোযোগ রাখতে চান। ম্যাচ শেষে এ বিষয়ে কথা বলার সুযোগ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

৭২ বছর বয়সী জেসুস বলেন, ‘আমি এখন দলের ওপর এবং প্রতিপক্ষ নরওয়ের ওপরই মনোযোগ দিচ্ছি, যারা ইউরোপের সেরা পাঁচটি দলের একটি। এই মুহূর্তে সেটাই আমাদের মূল বিবেচ্য বিষয়।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ