ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উদীয়মান নেতাদের মনের আবর্জনাও পরিষ্কার করতে হবে: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, পরিবেশ দূষণের পেছনে শুধু বাইরের আবর্জনা নয়, উদীয়মান নেতাদের মনের আবর্জনাও প্রভাব ফেলছে। তিনি ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখিয়েছে এবং দেশের বর্তমান পরিবর্তনে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 'ক্লিন সিটি, গ্রিন সিটি' ভিশনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন প্রদান করা হয়েছে এবং প্রয়োজন হলে আরও দেওয়া হবে। তবে ডাস্টবিন স্থাপনই পরিচ্ছন্নতার নিশ্চয়তা নয়, শিক্ষার্থীদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন হতে হবে।

প্রশাসক বলেন, কোনো ছাত্র-ছাত্রীর রাস্তা, টিএসসি বা ক্যাম্পাসে ময়লা না ফেলার বিষয় নিশ্চিত করতে হবে।

তিনি টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় ভাসমান হকারদের নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছেন এবং তাদের পরিচয়পত্রসহ নির্দিষ্ট তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। শহীদ মিনারকে ঐতিহ্যের ও গর্বের জায়গা হিসেবে সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে বলে মন্তব্য করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের পরিচ্ছন্নতায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা ইমানের অংশ, এটি নিজের অন্তর থেকে আসতে হবে এবং এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সারাবছর চালানো উচিত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের পর পলিথিন, টিস্যু বা বাদামের খোসা ফেলে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যগণ, প্রক্টর, ছাত্রদল ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথি, ছাত্রদল নেতৃবৃন্দ ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়, যা কলাভবনের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে নতুন ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কার করার কাজ শুরু হয়।

ট্যাগ : ডিএসসিসি আবদুস সালাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

উদীয়মান নেতাদের মনের আবর্জনাও পরিষ্কার করতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, পরিবেশ দূষণের পেছনে শুধু বাইরের আবর্জনা নয়, উদীয়মান নেতাদের মনের আবর্জনাও প্রভাব ফেলছে। তিনি ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখিয়েছে এবং দেশের বর্তমান পরিবর্তনে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 'ক্লিন সিটি, গ্রিন সিটি' ভিশনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন প্রদান করা হয়েছে এবং প্রয়োজন হলে আরও দেওয়া হবে। তবে ডাস্টবিন স্থাপনই পরিচ্ছন্নতার নিশ্চয়তা নয়, শিক্ষার্থীদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন হতে হবে।

প্রশাসক বলেন, কোনো ছাত্র-ছাত্রীর রাস্তা, টিএসসি বা ক্যাম্পাসে ময়লা না ফেলার বিষয় নিশ্চিত করতে হবে।

তিনি টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় ভাসমান হকারদের নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছেন এবং তাদের পরিচয়পত্রসহ নির্দিষ্ট তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। শহীদ মিনারকে ঐতিহ্যের ও গর্বের জায়গা হিসেবে সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে বলে মন্তব্য করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের পরিচ্ছন্নতায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা ইমানের অংশ, এটি নিজের অন্তর থেকে আসতে হবে এবং এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সারাবছর চালানো উচিত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের পর পলিথিন, টিস্যু বা বাদামের খোসা ফেলে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যগণ, প্রক্টর, ছাত্রদল ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথি, ছাত্রদল নেতৃবৃন্দ ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়, যা কলাভবনের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে নতুন ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কার করার কাজ শুরু হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ