ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আখতারুজ্জামানের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি জামায়াতের

ছবি : সংগৃহিত
ফলো করুন

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রিমান্ডের আদেশ বাতিল এবং তার মুক্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গোলাম পরওয়ার দাবি করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে আখতারুজ্জামানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে দুজনকে বরখাস্ত করার মধ্য দিয়েই কর্তৃপক্ষ সেখানে সমস্যা থাকার বিষয়টি স্বীকার করেছে।

তিনি বলেন, “সেই অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় আখতারুজ্জামান তো যথার্থ কাজই করেছেন। অথচ তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রিমান্ডের আদেশ বাতিল করে তাকে মুক্তি দিতে হবে।”

জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি, বিমানবন্দরের ওই ঘটনায় প্রায় ৩৪ জন সংসদ সদস্যসহ অনেক নেতা লাগেজ, জমজমের পানি ও ট্রলি না পেয়ে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করেন। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের সঙ্গে কঠোর ভাষায় কথা বলাকে তিনি নাগরিক অধিকারের প্রয়োগ হিসেবে বর্ণনা করেন।

মামলার এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে গায়ে হাত দেওয়া, আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত সংসদ সদস্য কামাল হোসেন জানিয়েছেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি বা কাউকে নাজেহাল করেননি। ভিডিওতেও বিষয়টি দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

আখতারুজ্জামানকে আদালতে নেওয়ার সময় হেলমেট পরানো নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, আখতারুজ্জামান নিজ বাসা থেকে স্বেচ্ছায় পুলিশের সঙ্গে গেছেন। এরপরও তাকে হেলমেট পরিয়ে নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে সরকারের বিভিন্ন বক্তব্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ হিসেবে উল্লেখ করারও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তার দাবি, দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজপথে ছিল এবং চারদলীয় জোটেও একসঙ্গে আন্দোলন করেছে।

জামায়াতকে স্বাধীনতাবিরোধী হিসেবে আখ্যায়িত করারও সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে বিএনপি ও জামায়াতের অতীত রাজনৈতিক সম্পর্ক এবং যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতাদের বিষয়ে বিএনপির সাবেক ও বর্তমান নেতাদের অতীত বক্তব্যের প্রসঙ্গ তোলেন গোলাম পরওয়ার।

তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আগে বিএনপি এভাবে জামায়াতের সমালোচনা করেনি। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর জামায়াতকে আক্রমণের ক্ষেত্রে আওয়ামী লীগের ভাষার সঙ্গে মিল দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দিল্লির সঙ্গে কোনো গোপন যোগাযোগ তৈরি হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীকে এক করে দেখা উচিত নয়। তার দাবি, জামায়াত দেশ ও গণতন্ত্র রক্ষার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে।

সরকারের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দেশের স্বার্থে বিরোধী ও সরকারি দল একসঙ্গে কাজ করতে পারে। সরকার ভালো কাজ করলে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে এবং দেশবিরোধী কোনো কাজ হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতা করবে।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আখতারুজ্জামানের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি জামায়াতের

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রিমান্ডের আদেশ বাতিল এবং তার মুক্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গোলাম পরওয়ার দাবি করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে আখতারুজ্জামানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে দুজনকে বরখাস্ত করার মধ্য দিয়েই কর্তৃপক্ষ সেখানে সমস্যা থাকার বিষয়টি স্বীকার করেছে।

তিনি বলেন, “সেই অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় আখতারুজ্জামান তো যথার্থ কাজই করেছেন। অথচ তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রিমান্ডের আদেশ বাতিল করে তাকে মুক্তি দিতে হবে।”

জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি, বিমানবন্দরের ওই ঘটনায় প্রায় ৩৪ জন সংসদ সদস্যসহ অনেক নেতা লাগেজ, জমজমের পানি ও ট্রলি না পেয়ে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করেন। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের সঙ্গে কঠোর ভাষায় কথা বলাকে তিনি নাগরিক অধিকারের প্রয়োগ হিসেবে বর্ণনা করেন।

মামলার এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে গায়ে হাত দেওয়া, আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত সংসদ সদস্য কামাল হোসেন জানিয়েছেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি বা কাউকে নাজেহাল করেননি। ভিডিওতেও বিষয়টি দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

আখতারুজ্জামানকে আদালতে নেওয়ার সময় হেলমেট পরানো নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, আখতারুজ্জামান নিজ বাসা থেকে স্বেচ্ছায় পুলিশের সঙ্গে গেছেন। এরপরও তাকে হেলমেট পরিয়ে নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে সরকারের বিভিন্ন বক্তব্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ হিসেবে উল্লেখ করারও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তার দাবি, দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজপথে ছিল এবং চারদলীয় জোটেও একসঙ্গে আন্দোলন করেছে।

জামায়াতকে স্বাধীনতাবিরোধী হিসেবে আখ্যায়িত করারও সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে বিএনপি ও জামায়াতের অতীত রাজনৈতিক সম্পর্ক এবং যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতাদের বিষয়ে বিএনপির সাবেক ও বর্তমান নেতাদের অতীত বক্তব্যের প্রসঙ্গ তোলেন গোলাম পরওয়ার।

তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আগে বিএনপি এভাবে জামায়াতের সমালোচনা করেনি। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর জামায়াতকে আক্রমণের ক্ষেত্রে আওয়ামী লীগের ভাষার সঙ্গে মিল দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দিল্লির সঙ্গে কোনো গোপন যোগাযোগ তৈরি হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীকে এক করে দেখা উচিত নয়। তার দাবি, জামায়াত দেশ ও গণতন্ত্র রক্ষার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে।

সরকারের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দেশের স্বার্থে বিরোধী ও সরকারি দল একসঙ্গে কাজ করতে পারে। সরকার ভালো কাজ করলে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে এবং দেশবিরোধী কোনো কাজ হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতা করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ