ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শুধু বিদ্যালয়ে আনলেই হবে না, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত
ফলো করুন

শিশুদের বিদ্যালয়ে ভর্তি করানোই প্রাথমিক শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। প্রতিটি শিশু যেন প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং ভবিষ্যৎ জীবনের উপযোগী দক্ষতা গড়ে তুলতে সরকার কাজ করছে।

বুধবার (১১ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রধান নির্বাহী কর্মকর্তা রীনা ঘেলানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং শিক্ষা ব্যবস্থাকে আরও সময়োপযোগী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের জীবনঘনিষ্ঠ দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

এ সময় প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানান তিনি।

রীনা ঘেলানি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ সংস্থাটির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। বাংলাদেশে দীর্ঘদিনের কার্যক্রম থেকে অর্জিত অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তারা।

বিশেষ করে প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার শিশু এবং জনগোষ্ঠীর কাছে শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমের সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আলোচনায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়া কমানো, বিদ্যালয়ে নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য পৃথক শৌচাগারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় উঠে আসে।

এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর সম্ভাব্য উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এবং স্থানীয় সমস্যা সমাধানে তাদের দেওয়া ধারণাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সংস্থাটি বর্তমানে বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কার্যক্রম আরও সম্প্রসারণ করতে আগ্রহী তারা।

একই সঙ্গে সরকারের অগ্রাধিকার অনুযায়ী সম্ভাব্য যৌথ প্রকল্প, কারিগরি সহযোগিতা এবং দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম বাড়ানোর সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেন রীনা ঘেলানি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শুধু বিদ্যালয়ে আনলেই হবে না, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

শিশুদের বিদ্যালয়ে ভর্তি করানোই প্রাথমিক শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। প্রতিটি শিশু যেন প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং ভবিষ্যৎ জীবনের উপযোগী দক্ষতা গড়ে তুলতে সরকার কাজ করছে।

বুধবার (১১ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রধান নির্বাহী কর্মকর্তা রীনা ঘেলানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং শিক্ষা ব্যবস্থাকে আরও সময়োপযোগী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের জীবনঘনিষ্ঠ দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

এ সময় প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানান তিনি।

রীনা ঘেলানি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ সংস্থাটির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। বাংলাদেশে দীর্ঘদিনের কার্যক্রম থেকে অর্জিত অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তারা।

বিশেষ করে প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার শিশু এবং জনগোষ্ঠীর কাছে শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমের সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আলোচনায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়া কমানো, বিদ্যালয়ে নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য পৃথক শৌচাগারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় উঠে আসে।

এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর সম্ভাব্য উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এবং স্থানীয় সমস্যা সমাধানে তাদের দেওয়া ধারণাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সংস্থাটি বর্তমানে বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কার্যক্রম আরও সম্প্রসারণ করতে আগ্রহী তারা।

একই সঙ্গে সরকারের অগ্রাধিকার অনুযায়ী সম্ভাব্য যৌথ প্রকল্প, কারিগরি সহযোগিতা এবং দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম বাড়ানোর সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেন রীনা ঘেলানি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ