ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লাওসকে ৪ গোলে উড়িয়ে হংকংয়ের দুর্দান্ত শুরু

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফিফা আসিয়ান কাপের শুরুটা দারুণভাবে করেছে হংকং, চায়না। নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৪-০ গোলে হারিয়ে ডিভিশন-২-এর ‘এ’ গ্রুপে শুভসূচনা করেছে স্বাগতিকরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) কাই তাক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লাওসের ওপর চাপ তৈরি করে হংকং। সেই আক্রমণাত্মক ফুটবলের ফলও পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের।

১২ মিনিটে এভারটন ক্যামর্গোর কর্নার থেকে হেডে বল জালে পাঠিয়ে হংকংকে এগিয়ে দেন সান মিংহিম।

প্রথম গোলের পরও আক্রমণের গতি ধরে রাখে স্বাগতিকরা। ৩৩ মিনিটে এবার গোল তৈরিতে ভূমিকা রাখেন সান মিংহিম। তার কাছ থেকে বল পেয়ে লাওসের রক্ষণ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন এভারটন ক্যামর্গো।

ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হংকং।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্বাগতিকরা। ৫৫ মিনিটে আরেকটি কর্নার থেকে শক্তিশালী হেডে হংকংয়ের তৃতীয় গোল করেন সেন্টার-ব্যাক ডুডু।

তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেও কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি লাওস। উল্টো যোগ করা সময়ে আরও একটি গোল হজম করে তারা।

৯০+১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যাট অর। তার গোলেই ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে হংকং।

এই জয়ে লাওসকে টপকে ডিভিশন-২-এর ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে হংকং। আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) গ্রুপের পরবর্তী ম্যাচে ব্রুনাই দারুসসালামের মুখোমুখি হবে তারা।

লাওস এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্রুনাইকে ৩-১ গোলে হারিয়েছিল। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন পয়েন্ট।

এদিকে ‘বি’ গ্রুপে কম্বোডিয়া ১-০ গোলে মিয়ানমারকে হারিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ২-০ গোলে হারিয়েছিল মিয়ানমার। বুধবার গ্রুপের পরবর্তী ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হবে তিমুর লেস্তে।

ট্যাগ : হংকং আসিয়ান কাপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লাওসকে ৪ গোলে উড়িয়ে হংকংয়ের দুর্দান্ত শুরু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিফা আসিয়ান কাপের শুরুটা দারুণভাবে করেছে হংকং, চায়না। নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৪-০ গোলে হারিয়ে ডিভিশন-২-এর ‘এ’ গ্রুপে শুভসূচনা করেছে স্বাগতিকরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) কাই তাক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লাওসের ওপর চাপ তৈরি করে হংকং। সেই আক্রমণাত্মক ফুটবলের ফলও পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের।

১২ মিনিটে এভারটন ক্যামর্গোর কর্নার থেকে হেডে বল জালে পাঠিয়ে হংকংকে এগিয়ে দেন সান মিংহিম।

প্রথম গোলের পরও আক্রমণের গতি ধরে রাখে স্বাগতিকরা। ৩৩ মিনিটে এবার গোল তৈরিতে ভূমিকা রাখেন সান মিংহিম। তার কাছ থেকে বল পেয়ে লাওসের রক্ষণ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন এভারটন ক্যামর্গো।

ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হংকং।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্বাগতিকরা। ৫৫ মিনিটে আরেকটি কর্নার থেকে শক্তিশালী হেডে হংকংয়ের তৃতীয় গোল করেন সেন্টার-ব্যাক ডুডু।

তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেও কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি লাওস। উল্টো যোগ করা সময়ে আরও একটি গোল হজম করে তারা।

৯০+১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যাট অর। তার গোলেই ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে হংকং।

এই জয়ে লাওসকে টপকে ডিভিশন-২-এর ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে হংকং। আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) গ্রুপের পরবর্তী ম্যাচে ব্রুনাই দারুসসালামের মুখোমুখি হবে তারা।

লাওস এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্রুনাইকে ৩-১ গোলে হারিয়েছিল। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন পয়েন্ট।

এদিকে ‘বি’ গ্রুপে কম্বোডিয়া ১-০ গোলে মিয়ানমারকে হারিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ২-০ গোলে হারিয়েছিল মিয়ানমার। বুধবার গ্রুপের পরবর্তী ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হবে তিমুর লেস্তে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ