ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের জার্সিতে ইতিহাস বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভানের। মাত্র ১৬ বছর ৩৬৩ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে পা রেখে মার্কিন ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

ওরল্যান্ডোতে পেরুর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সুলিভান। ম্যাচটিতে যুক্তরাষ্ট্র ৪-১ গোলের ব্যবধানে জয় পায়।

এই অভিষেকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পুরুষ সিনিয়র জাতীয় দলের ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম ফুটবলার হয়েছেন সুলিভান। একই সঙ্গে গত দুই দশকের মধ্যে দেশটির হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারও তিনি।

২০০৬ সালে মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছিল ফ্রেডি অদুর। প্রায় দুই দশক পর আবারও ১৭ বছর পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সিনিয়র দলের জার্সিতে মাঠে নামলেন কোনো ফুটবলার।

অল্প বয়স থেকেই মার্কিন ফুটবলে আলোচনায় থাকা কাভান সুলিভানের পারিবারিক শিকড় বাংলাদেশের সঙ্গে যুক্ত। বয়সভিত্তিক পর্যায়ে নিজের প্রতিভার পরিচয় দেওয়ার পর এবার সিনিয়র জাতীয় দলের জার্সিতেও যাত্রা শুরু হলো তার।

পেরুর বিপক্ষে অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার।

ট্যাগ : যুক্তরাষ্ট্র ফুটবল দল কাভান সুলিভান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের জার্সিতে ইতিহাস বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভানের। মাত্র ১৬ বছর ৩৬৩ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে পা রেখে মার্কিন ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

ওরল্যান্ডোতে পেরুর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সুলিভান। ম্যাচটিতে যুক্তরাষ্ট্র ৪-১ গোলের ব্যবধানে জয় পায়।

এই অভিষেকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পুরুষ সিনিয়র জাতীয় দলের ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম ফুটবলার হয়েছেন সুলিভান। একই সঙ্গে গত দুই দশকের মধ্যে দেশটির হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারও তিনি।

২০০৬ সালে মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছিল ফ্রেডি অদুর। প্রায় দুই দশক পর আবারও ১৭ বছর পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সিনিয়র দলের জার্সিতে মাঠে নামলেন কোনো ফুটবলার।

অল্প বয়স থেকেই মার্কিন ফুটবলে আলোচনায় থাকা কাভান সুলিভানের পারিবারিক শিকড় বাংলাদেশের সঙ্গে যুক্ত। বয়সভিত্তিক পর্যায়ে নিজের প্রতিভার পরিচয় দেওয়ার পর এবার সিনিয়র জাতীয় দলের জার্সিতেও যাত্রা শুরু হলো তার।

পেরুর বিপক্ষে অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ