ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার তিনজন রিমান্ডে

ছবি : সংগৃহিত
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং এলাকা থেকে প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিনজন হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

মামলার তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় ওই তিনজনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের কাছে যান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ ক্যারেটের মোট ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এর পরিমাণ প্রায় ৩৬ ভরি। পাশাপাশি আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপও জব্দ করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ সেপ্টেম্বর তিনজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

ওই দিন তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে রিমান্ড শুনানি না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রোববার শুনানির দিন নির্ধারণ করেন।

নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত তিন আসামির প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকারের উৎস, কী উদ্দেশ্যে সেগুলো বহন করা হচ্ছিল এবং গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে এসব স্বর্ণের সংশ্লিষ্টতা কী, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ট্যাগ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার তিনজন রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং এলাকা থেকে প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিনজন হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

মামলার তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় ওই তিনজনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের কাছে যান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ ক্যারেটের মোট ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এর পরিমাণ প্রায় ৩৬ ভরি। পাশাপাশি আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপও জব্দ করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ সেপ্টেম্বর তিনজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

ওই দিন তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে রিমান্ড শুনানি না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রোববার শুনানির দিন নির্ধারণ করেন।

নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত তিন আসামির প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকারের উৎস, কী উদ্দেশ্যে সেগুলো বহন করা হচ্ছিল এবং গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে এসব স্বর্ণের সংশ্লিষ্টতা কী, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ