ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এগিয়ে থেকেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

ছবি : সংগৃহিত
ফলো করুন

এশিয়ান গেমসের নারী হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত চাইনিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে লাল-সবুজের দল।

রোববার (২৭ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় চাইনিজ তাইপে। ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কনা আক্তারের জোড়া গোলে ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। ৪৫তম মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইউ-টিং হোয়াং। তার সেই গোলেই ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করে চাইনিজ তাইপে।

এই হারে পাঁচ ম্যাচের গ্রুপ পর্বে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে চার হার ও এক ড্র দিয়ে। এক পয়েন্ট নিয়ে গ্রুপে পঞ্চম হয়েছে বাংলাদেশ।

এর আগে চীনের বিপক্ষে ১৩-০, মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে টুর্নামেন্টে একমাত্র পয়েন্ট পেয়েছিল লাল-সবুজের মেয়েরা।

অন্যদিকে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে চীন। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে দলটি।

ট্যাগ : এশিয়ান গেমস ২০২৬ বাংলাদেশ নারী হকি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এগিয়ে থেকেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমসের নারী হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত চাইনিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে লাল-সবুজের দল।

রোববার (২৭ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় চাইনিজ তাইপে। ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কনা আক্তারের জোড়া গোলে ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। ৪৫তম মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইউ-টিং হোয়াং। তার সেই গোলেই ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করে চাইনিজ তাইপে।

এই হারে পাঁচ ম্যাচের গ্রুপ পর্বে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে চার হার ও এক ড্র দিয়ে। এক পয়েন্ট নিয়ে গ্রুপে পঞ্চম হয়েছে বাংলাদেশ।

এর আগে চীনের বিপক্ষে ১৩-০, মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে টুর্নামেন্টে একমাত্র পয়েন্ট পেয়েছিল লাল-সবুজের মেয়েরা।

অন্যদিকে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে চীন। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে দলটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ